বিবৃতি

রংপুরে চার হত্যা: নানা প্রশ্ন ও অসংগতি নিয়ে যা বলছে আসক
সার্বিকভাবে, আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর প্রাথমিক তথ্যানুসন্ধানে প্রতীয়মান হয়েছে যে রংপুরে গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা অত্যন্ত গুরুতর ও নৃশংস। পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির কথা জানিয়েছে।

রাজনৈতিক প্রতিপক্ষের বিচারিক কার্যক্রম গতিশীল করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষের বিচারিক কার্যক্রম দ্রুত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল রোববার এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এ আহ্বান জানিয়েছে।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিপিবির অভিনন্দন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ শুক্রবার এক বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফি রতন নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। বিবৃতিতে নেতারা

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ সদস্য
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ শনিবার দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং নীতিগত সিদ্ধান্তের ধারাবাহিকতায় তাদের এই পদে মনোনীত

ফরহাদ মজহারের মন্তব্যে জামায়াতের ক্ষোভ, বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ার আহ্বান
কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহারের এক বক্তব্যের কড়া সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘যতদিন জামায়াত থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে’—তার দেওয়া এমন মন্তব্যের চরম বিরোধিতা করে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে তাঁকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দলটি।

গোলাম রসুলের বাসায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: জামায়াত
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমীর গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মদদের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার চেষ্টা: ৩৯ বিশিষ্ট নাগরিকের নিন্দা
বিবৃতিতে শুধু ঝিনাইদহের ভাস্কর্যটিই নয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধাদের ভাঙচুরকৃত সকল ভাস্কর্য সংস্কার ও পুনর্স্থাপনের দাবি জানানো হয়। পাশাপাশি এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান নাগরিক প্রতিনিধিরা।

ভারতের আন্দোলনকে প্রভাবিত করতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে: এএফপি
ভারতে নরেন্দ্র মোদি সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ‘ককরোচ’ আন্দোলন। এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিক্ষোভকারীদের মুসলিম সমর্থক থাকার মিথ্যা দাবি করে তাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আন্দোলনটির 'উদ্দেশ্যের' প্রমাণ হিসেবে বাংলাদেশ জামায়াতে

সংসদে ‘সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার একচ্ছত্র অপব্যবহার’ হচ্ছে: টিআইবি
বিবৃতিতে টিআইবি ইতোমধ্যে গঠিত বিতর্কিত কমিটিগুলোর পুনর্গঠন, ভবিষ্যতে ঘোষিত অঙ্গীকার অনুযায়ী কমিটি গঠন এবং সংবিধানের ৭৮(৫) অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় কমিটিগুলোর ক্ষমতা ও কার্যকারিতা বাড়াতে অংশীজনদের সম্পৃক্ত করে নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে।

ধর্ষণের হুমকি ও অবমাননাকর ভাষায় নারীকে আক্রমণে মহিলা পরিষদের উদ্বেগ
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে, ভিন্ন মত প্রকাশ করলেই প্রকাশ্যে নারীকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। নারী সাংবাদিকদের ‘দালাল’, ‘দেশবিরোধী’সহ বিভিন্ন অবমাননাকর ভাষায় আক্রমণ করা হচ্ছে।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর শোক বিবৃতি
বিবৃতিতে আবুল কাসেম ফজলুল হকের অবদান উল্লেখ করে আরও বলা হয় যে, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আন্দোলন এবং বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক ধারাকে বেগবান করতে তাঁর ক্ষুরধার লেখনী ও চিন্তাদর্শন সবসময় পথ দেখিয়েছে।

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে সম্মিলিত সামাজিক আন্দোলনের শোক
বিবৃতিতে আরও বলা হয়, সম্মিলিত সামাজিক আন্দোলন বিশ্বাস করে—একজন সত্যিকারের শিল্পীর জীবন কেবল তার সৃষ্ট শিল্পকর্মেই সীমাবদ্ধ থাকে না, বরং সমাজের প্রতি তার দায়বদ্ধতা ও মানবিক চেতনার মধ্যেও তা চিরস্মরণীয় হয়ে থাকে।

কারাবন্দী চার সাংবাদিকের মুক্তি চেয়ে সিজেএর বিবৃতি
বাংলাদেশের কারাবন্দী চার সাংবাদিকের অবিলম্বে মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ)।

ফ্রান্সে গরমে হাজারের বেশি মানুষের মৃত্যু
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এবার ঘরে থাকা অবস্থায় মানুষের মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল। বিশেষ করে রাজধানী প্যারিস এবং এর আশেপাশের শহর নিয়ে গঠিত ‘ইল-দ্য-ফ্রান্স’ অঞ্চলে এই হার সবচেয়ে বেশি ছিল।

বিআরটিসি বাসের ইজারা বন্ধের দাবি রোড সেফটি ফাউন্ডেশনের
বিআরটিসি বাস ইজারা দেওয়ার প্রথা বন্ধ করার দাবি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। আজ রোববার এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে তারা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগে উদ্বেগ
বিবৃতিতে আরও বলা হয়, মন্ত্রীর পদত্যাগকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জনমনে সন্দেহ ও উদ্বেগের জন্ম দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের প্রাতিষ্ঠানিক অঙ্গীকার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

জামায়াতে 'গুপ্ত চাঁদাবাজ', রিজভীর বক্তব্যের প্রতিবাদ দলটির
বিএনপির এই ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক অপপ্রচারে কান না দেওয়ার জন্য দেশবাসী ও রাজনৈতিক সচেতন মহলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে এ ধরনের অরাজনৈতিক ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
ইরানের বন্দর আব্বাসে মার্কিন নৌবাহিনীর বোমা বর্ষণের জবাবে কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি)।

জাতীয় মানবাধিকার কমিশন আইন নিয়ে টিআইবির উদ্বেগ
কমিশনার নিয়োগ প্রক্রিয়া নিয়েও আপত্তি জানিয়েছে টিআইবি। খসড়া অনুযায়ী বাছাই কমিটিতে স্পিকার, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারদলীয় এমপি ও মন্ত্রিপরিষদ সচিব থাকবেন। টিআইবির মতে, এতে কমিশনের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঝুঁকি তৈরি হবে।

‘জামায়াত কখনো মাজারে হামলার রাজনীতিতে বিশ্বাস করে না’
জামায়াতের ওই বিবৃতিতে বলা হয়েছে, “সাম্প্রতিক সময়ে মিরপুরের শাহ আলী মাজারে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হচ্ছে, তা সম্পূর্ণ অপ্রমাণিত, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”



