Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঢাবিতে শেখ মুজিবুর রহমান হলের ‘নাম পরিবর্তন’, শিক্ষক নেটওয়ার্কের প্রতিবাদ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৯: ৩৩
ঢাবিতে শেখ মুজিবুর রহমান হলের ‘নাম পরিবর্তন’, শিক্ষক নেটওয়ার্কের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করায় প্রতিবাদ জানিয়েছে শিক্ষক নেটওয়ার্ক। আজ শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যায়। এর মধ্যে অন্যতম নিন্দনীয় হলো বিভিন্ন স্থাপনার নামকরণ ও নাম বদলের সংস্কৃতি। বহু বছর ধরে এই সংস্কৃতি চলে আসলেও, এই সংস্কৃতিকে একটা ‘শিল্পে’ রূপ দিয়েছিল বিগত ১৭ বছরের আওয়ামী লীগ সরকার। সেটা এতটাই যে, বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি ও সমাজে বহু মানুষের অবদান থাকলেও, শুধু শেখ পরিবারের সদস্যদের নামে রাষ্ট্রীয় অর্থে স্থাপনা নির্মাণ একটা প্রতিকারহীন প্রবণতায় পরিণত হয়ে গিয়েছিল। এটা ছিল স্পষ্টত দলীয়করণের উর্ধ্বে পারিবারিকীকরণ। এই প্রবণতায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছেন খোদ শেখ মুজিবুর রহমান। সবকিছু বাদ দিয়ে শুধু বিশ্ববিদ্যালয় ও এ-সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনার হিসাব করলেও দেখা যাবে, শেখ পরিবারের সদস্যদের নামে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন, হল, অনুষদ ভবন, বিভাগ, গবেষণা প্রতিষ্ঠান, এমনকি সড়ক ও চত্বরের নাম পর্যন্ত প্রতিষ্ঠা করা হয়েছে। বস্তুত, নামকরণ ও নাম পরিবর্তনের কোনো নীতিমালা বাংলাদেশে না থাকায় এ ধরণের অদ্ভুত কর্মকাণ্ড বছরের পর বছর ঘটেই যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আরও জানায়, রাষ্ট্র ও জনগণের টাকা খরচ করে শুধু রাজনৈতিক বিবেচনায় এই নামকরণের সংস্কৃতি স্পষ্টতই বন্ধ হওয়া উচিত বাংলাদেশে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারও নামে স্থাপিত স্থাপনার নাম পরিবর্তনের সংস্কৃতিতেও রাশ টানা প্রয়োজন। কিন্তু, নয়া বন্দোবস্তের আকাঙ্ক্ষায় জন্ম নেওয়া জুলাই অভ্যুত্থানের পর আমরা দেখতে পেলাম, বাংলাদেশের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মরিয়া হয়ে উঠল। যেগুলোর প্রয়োজন ছিল, সেগুলো নিয়ে খুব বেশি সমালোচনার অবকাশ না থাকলেও, এমন অনেক স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে কিংবা করতে উদ্যত হয়েছেন সংশ্লিষ্টজনরা যা অনভিপ্রেত ও অপ্রয়োজনীয়। জুলাই অভ্যুত্থানের পর স্বভাবতই সবচেয়ে বেশি খড়গ পড়েছে শেখ পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠিত স্থাপনাগুলোর ওপর। কিন্তু, পাশাপাশি দেখা গেছে, যা কিছু ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে’র নামে স্থাপিত, সেগুলোতেও হাত দেওয়া হয়েছে।

শেখ মুজিবুরের নামে একটি ছাত্রাবাস থাকা কেবল ন্যায্যই নয়, প্রয়োজনীয়ও বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

Advertisement
Advertisement
Advertisement
বিষয়: শিক্ষকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানবিবৃতিঢাকা বিশ্ববিদ্যালয়
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।