সারা দেশ

১৪ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর বরিশালের বানারীপাড়ার ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার হয়েছেন। কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এই আসামির নাম আব্দুল মান্নান জুয়েল (৩৫)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা।

সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি মহল পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করছে।

‘তৌহিদি জনতা’র চাপের মুখে এবারই শেষ শর্তে হচ্ছে নৌকাবাইচ
সিলেটের বিয়ানীবাজারে এবারের মতো নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ‘তৌহিদি জনতা’র চাপের প্রেক্ষিতে এবারের নৌকাবাইচ আয়োজনে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটা হলো, আগামী বছর থেকে আর কখনো নৌকাবাইচ আয়োজন করা যাবে না।

সিলেটে নৌকাবাইচ বাতিলের দাবি করা ‘তৌহিদি জনতা’ কারা, জানে না কেউ
সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’ ব্যানারে অজ্ঞাত একদল লোক সুনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে। আগামী ২৮ আগস্ট হতে যাওয়া এই নৌকাবাইচ নিয়ে দাবি-পাল্টা দাবিতে গত কয়েকদিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিয়ানীবাজার এলাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।

ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
খুলনা নগরীতে ছেলেধরা সন্দেহে রাজু বিশ্বাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে খুলনার বয়রা রয়ের মহল বড় মসজিদের পাশে ঘটনাটি ঘটে।

তিনদিন ধরে নিখোঁজ কিশোরের মরদেহ মিলল মর্গে
বন্ধুদের সঙ্গে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে তিনদিন আগে সাগরে নিখোঁজ হয় নবম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী। বিষয়টি তার পরিবারের কাছে গোপন রাখেন তার বন্ধুরা। সেদিন রাতেই লাশটি উদ্ধারের পর মর্গে পড়ে ছিল। তিন দিন পর আজ মঙ্গলবার পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে নিখোঁজ ১
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজে কাজ করার সময় আকস্মিকভাবে তিনি সমুদ্রে পড়ে যান।

চট্টগ্রাম বন্দর ইজারায় জাতীয় স্বার্থ প্রাধান্য দেওয়ার আহ্বান বন্দর রক্ষা কমিটির
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) কোনো দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার আগে দেশের কৌশলগত ও জাতীয় স্বার্থ বিবেচনার আহ্বান জানিয়েছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি’। রোববার (১৬ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়ত

শাহজালালের মাজারের দানবাক্সে এবার কত টাকা মিলল
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে তৃতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হয়েছে। গণনা শেষে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকাসহ ১৯টি দেশের মুদ্রা, সোনা এবং রুপা পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এ গণনা কার্যক্রম সম্পন্ন হয়। গণনা শেষে সিলেট সিটি করপোরেশনের (সিস

কদমতলীতে ‘চুরি করতে গিয়ে’ যুবকের মৃত্যু
রাজধানীর কদমতলীতে একটি ভবনে ‘চুরির চেষ্টার সময়’ তিনতলার কার্নিশ থেকে নিচে পড়ে মো. সেলিম (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সকাল ৯টার দিকে কদমতলীর মুরাদপুর এলাকার পাকা সড়ক থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাত

ঢাকা কলেজেও ছাত্রদল-শিবির সংঘর্ষ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পর ঢাকা কলেজে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের গ্যালারি নম্বর ২ এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সায়েন্সল্যাবসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উত্তরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পথচারীর
রাজধানীর উত্তরায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় আনোয়ারুল হক (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে উত্তরার জসিমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ
আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ
জাতিসংঘে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একইসঙ্গে বাংলাদেশ বলেছে, বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চায়। দীর্ঘদিন ধরে চলা এ সংকট বাংলাদেশের ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে।

দেশে ১২ শতাংশ মৃত্যুর কারণ ক্যানসার, প্রতিকার কী?
আজ ৪ ফেব্রুয়ারি, ‘বিশ্ব ক্যানসার দিবস’। বিশ্বজুড়ে বিকলাঙ্গতা ও মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত এই রোগ। আমাদের দেশের পাশাপাশি বর্তমানে বিশ্বজুড়েও ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে।


