Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সারা দেশ

১৪ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৩
১৪ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি
ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার। ছবি: চরচা

দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর বরিশালের বানারীপাড়ায় এক ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার হয়েছেন। কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এই আসামির নাম আব্দুল মান্নান জুয়েল (৩৫)।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। রাতেই পরবর্তী আইনি ব্যবস্থা নিতে জুয়েলকে চট্টগ্রামের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার চরচাকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।

গ্রেপ্তার আব্দুল মান্নান জুয়েল বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার এলাকার আব্দুল হক মিয়ার ছেলে।

Advertisement
Advertisement
Advertisement
লালমনিরহাটে ধর্ষণ মামলায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তারarrest

অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি জানান, ২০১২ সালে আ. মান্নান জুয়েলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই জুয়েল আত্মগোপনে চলে যান।

অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরও বলেন, “রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।”

বিষয়: মামলাধর্ষণআসামিপলাতকগ্রেপ্তারবরিশালচট্টগ্রাম
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

    মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

    রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাহাদুল হকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় এক বছর আগে ডায়েরিতে লিখে যাওয়া একটি ‘হলফনামা’ সদৃশ বক্তব্য সম্প্রতি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়

  • সিলেটে ফ্ল্যাট বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

    সিলেটে ফ্ল্যাট বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

    সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ফ্ল্যাট থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামের এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

    সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

    কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি মহল পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করছে।

  • ‘তৌহিদি জনতা’র চাপের মুখে এবারই শেষ শর্তে হচ্ছে নৌকাবাইচ

    ‘তৌহিদি জনতা’র চাপের মুখে এবারই শেষ শর্তে হচ্ছে নৌকাবাইচ

    সিলেটের বিয়ানীবাজারে এবারের মতো নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ‘তৌহিদি জনতা’র চাপের প্রেক্ষিতে এবারের নৌকাবাইচ আয়োজনে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটা হলো, আগামী বছর থেকে আর কখনো নৌকাবাইচ আয়োজন করা যাবে না।