Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সারা দেশ

সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২২: ৪৭
সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী
সারের কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। ছবি: ফেসবুক

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি মহল পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, বেশি দাম না দিলে সার পাওয়া যাচ্ছে না– এমন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সারের সংকট প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, দেশের মোট চাহিদার তুলনায় প্রায় ১৫ লাখ টন বেশি সার আমদানি করা হয় এবং সমপরিমাণ সারের নিরাপত্তা মজুত থাকে। ফলে দেশে সার সংকট হওয়ার কোনো সুযোগ নেই। তবে কিছু দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারী পরিকল্পিতভাবে সারের দাম বাড়িয়ে রাখার চেষ্টা করছে।

মন্ত্রী বলেন, কিছু খুচরা সার বিক্রেতা বাজারে সার নেই বলে প্রচার করছেন। অথচ অতিরিক্ত টাকা দিলে তারাই আবার সার সরবরাহ করছেন। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
Advertisement
Advertisement
নতুন বাজেট দেশীয় কৃষি-শিল্পকে সুরক্ষা দেবে?thumbnailbee_ihmUDeQWzcc_hq

কৃষিপণ্যের আমদানি নির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দিয়ে আমিন উর রশিদ বলেন, পাট ও পেঁয়াজের বীজ যাতে ভবিষ্যতে বিদেশ থেকে আমদানি করতে না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। কৃষিতে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে, প্রয়োজনীয় কৃষিপণ্যের আমদানি কমিয়ে দেশীয় উৎপাদনের মাধ্যমে চাহিদা পূরণ করা।

মন্ত্রী বলেন, “আগামীতে যাতে কোনো কৃষিপণ্য আমদানি করতে না হয়, বরং রপ্তানি করা যায়—সেটাই কৃষিতে সরকারের লক্ষ্য। আমরা নিজেরাই উৎপাদন করার চেষ্টা করছি। এজন্য সংশ্লিষ্ট সবাইকে কষ্ট ও পরিশ্রম করতে হবে।” কাঁচামরিচ, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ হতে সরকার কাজ করছে বলে জানান তিনি।

বিষয়: ফরিদপুরফরিদপুর সদরকৃষিসংকটকৃষিমন্ত্রীকৃষক
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

    মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

    রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাহাদুল হকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় এক বছর আগে ডায়েরিতে লিখে যাওয়া একটি ‘হলফনামা’ সদৃশ বক্তব্য সম্প্রতি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়

  • সিলেটে ফ্ল্যাট বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

    সিলেটে ফ্ল্যাট বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

    সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ফ্ল্যাট থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামের এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • ১৪ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি

    ১৪ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি

    দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর বরিশালের বানারীপাড়ার ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার হয়েছেন। কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এই আসামির নাম আব্দুল মান্নান জুয়েল (৩৫)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

  • ‘তৌহিদি জনতা’র চাপের মুখে এবারই শেষ শর্তে হচ্ছে নৌকাবাইচ

    ‘তৌহিদি জনতা’র চাপের মুখে এবারই শেষ শর্তে হচ্ছে নৌকাবাইচ

    সিলেটের বিয়ানীবাজারে এবারের মতো নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ‘তৌহিদি জনতা’র চাপের প্রেক্ষিতে এবারের নৌকাবাইচ আয়োজনে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটা হলো, আগামী বছর থেকে আর কখনো নৌকাবাইচ আয়োজন করা যাবে না।