ফরিদপুর

সৎ মাকে ‘মেরে ফেলার’ ১০ বছর পর আপন মাকেও ‘কুপিয়ে হত্যা’
ফরিদপুর শহরতলীর বায়তুল আমানের রহমত মোল্যারডাঙ্গী এলাকায় নিজ বাড়িতে খুন হয়েছেন সামেলা বেগম (৬০) নামের এক নারী। আজ বৃহস্পতিবার দুপরে এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বার্তা সংস্থা ইউএনবিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অশ্লীল ভিডিও ভাইরালের পর ফরিদপুরে বিএনপি নেতা বহিষ্কার
সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগে ফরিদপুরের এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের ৩ সদস্য নিহত
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই সদস্য।

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

মাগুরায় পার্কিং নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখম
দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ২০ থেকে ২৫ জনের একটি দল অতর্কিতভাবে হাবিবের দোকানে হামলা চালায়। হামলাকারীরা হাবিব ও তার বৃদ্ধ বাবা কবির শেখকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

ফরিদপুরে দুই গ্রামের সংঘর্ষ, ১ জন নিহতের দাবি পরিবারের
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুমন শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। এ ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা একে অপরের ওপর হামলা চালায়, যা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় দুই পক্ষ ইটপাটকেলও নিক্ষেপ করে। এতে অন্তত ৫০ জন আহত হন।

ফরিদপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ পূর্বপাড়া গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু: ফরিদপুরের ডিবির ওসি প্রত্যাহার
পরিবারের দাবি, গেল শনিবার বিকেল ৫টার দিকে ডিবি পুলিশ তাকে আটক করে এবং মায়ের সামনেই মারধর করে। পরে রোববার সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিবি হেফাজতে তার মৃত্যু হয়।

ডিবি হেফাজতে শিক্ষার্থীর মৃত্যু, বিচার বিভাগীয় তদন্তের দাবি আসকের
সংস্থাটি আরও জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উন্মোচন এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

এক্সপ্রেসওয়েতে দাঁড়ানো ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ৫
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এরমধ্যে চারজন একই পরিবারের বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
ফরিদপুরের নগরকান্দায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরে গাছভর্তি ট্রাকে মাছবাহী ট্রাকের ধাক্কা, নিহত ২
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে গাছের চারাবোঝাই একটি চলন্ত ট্রাকের পেছনে আরেকটি মাছবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

শেরপুর ও ফরিদপুরে নতুন জেলা প্রশাসক
নতুন জেলা প্রশাসক পেয়েছে শেরপুর ও ফরিদপুর। এরইমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় দিপালী নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। গত বুধবার বৈরুতের হামরা এলাকায় এ ঘটনা ঘটে। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্ট থেকে এসব তথ্য জানা যায়।

ফরিদপুরে ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিলল ২৮ হাজার লিটার তেল
ফরিদপুরে দুটি পাম্পে অভিযান চালিয়ে ২৮ হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে হোসেন ফিলিং স্টেশনে ‘তেল নাই’ লেখা প্ল্যাকার্ড লাগিয়ে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ অপরাধে হোসেন ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে

খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটবে: শামা ওবায়েদ
শামা ওবায়েদ বলেন, জিয়াউর রহমান অনেক আগে থেকেই বুঝেছিলেন দেশের উন্নয়নের জন্য কৃষকদের ভালো রাখা জরুরি। সেই চিন্তা থেকেই তিনি খাল খনন কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় কৃষি উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে।

নগরকান্দা-সালথা: নারী কল্যাণে নারী প্রার্থীর ভাবনা
রাষ্ট্র আইন করে নারীর পক্ষে সমর্থন দেয়। সরকারও তাদের বিষয়টির গুরুত্ব দেয় না এমন নয়। তবে তা নিঃসন্দেহে প্রত্যাশার সমান নয়। এই কারণেই সমাজ নারীবান্ধব সরকার খোঁজে।

পাবনা–ফরিদপুর আসনের সীমানা পুনর্নির্ধারণের গেজেট প্রকাশ
ফরিদপুর-২ (নির্বাচনি এলাকা-২১২) আসনের সীমানায় নগরকান্দা ও সালথা উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। ফরিদপুর-৪ (নির্বাচনি এলাকা-২১৪) আসনের সীমানায় যুক্ত হয়েছে ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলা।

রাজধানীতে নিজ বাসার বিছানায় পড়ে ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ
রাজধানীর ভাটারায় একটি আট তলা ভবনের ষষ্ঠতলার কক্ষের বিছানা থেকে আজ সোমবার আপন (২০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আপন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে স্বজনরা।



