Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সারা দেশ

চট্টগ্রাম বন্দর ইজারায় জাতীয় স্বার্থ প্রাধান্য দেওয়ার আহ্বান বন্দর রক্ষা কমিটির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৬: ৪৯
চট্টগ্রাম বন্দর ইজারায় জাতীয় স্বার্থ প্রাধান্য দেওয়ার আহ্বান বন্দর রক্ষা কমিটির
নাগরিক কনভেনশন, ছবি: চরচা।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) কোনো দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার আগে দেশের কৌশলগত ও জাতীয় স্বার্থ বিবেচনার আহ্বান জানিয়েছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি’।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক নাগরিক কনভেনশন থেকে এই আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। এনসিটি ও সিসিটি বেসরকারি বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়ার দাবিতে কার্যকর আন্দোলন গড়ে তুলতে এই কনভেনশনের আয়োজন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. এম আবু সাঈদ বলেন, ‘‘চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই এই বন্দরের কোনো টার্মিনাল দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার আগে এর অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব গভীরভাবে বিবেচনা করতে হবে।’’

সভাপতির বক্তব্যে প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, ‘‘চট্টগ্রাম বন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। জনগণ এই বন্দরের টার্মিনাল কোনো বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত মেনে নেবে না। এ বিষয়ে বন্দর রক্ষা কমিটি জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবে।’’

কবি ও সাংবাদিক আবুল মোমেন সতর্ক করে বলেন, ‘‘বন্দরের সক্ষমতা ও রাজস্ব আয় বৃদ্ধির স্থায়ী পদক্ষেপ না নিয়ে অনুকূল শর্তে বিদেশি প্রতিষ্ঠানের হাতে গুরুত্বপূর্ণ টার্মিনাল তুলে দেওয়া হলে তা জাতীয় স্বার্থকে ক্ষুণ্ন করবে। একই ধরনের উদ্বেগ প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এ বন্দরের সুবিধা জনগণের স্বার্থেই পরিচালিত হওয়া উচিত।’’

কনভেনশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু এবং শিক্ষক নেতা অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর।

কনভেনশন থেকে আগামী ১৭ থেকে ৩০ আগস্ট পর্যন্ত পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে আগামী ৩১ আগস্ট নগরীর বারিক বিল্ডিং মোড় থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে।

বিষয়: কমিটিপ্রেসক্লাববন্দরচট্টগ্রাম
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

    মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

    রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাহাদুল হকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় এক বছর আগে ডায়েরিতে লিখে যাওয়া একটি ‘হলফনামা’ সদৃশ বক্তব্য সম্প্রতি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়

  • সিলেটে ফ্ল্যাট বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

    সিলেটে ফ্ল্যাট বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

    সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ফ্ল্যাট থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামের এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • ১৪ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি

    ১৪ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি

    দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর বরিশালের বানারীপাড়ার ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার হয়েছেন। কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এই আসামির নাম আব্দুল মান্নান জুয়েল (৩৫)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

  • সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

    সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

    কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি মহল পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করছে।