Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সারা দেশ

শাহজালালের মাজারের দানবাক্সে এবার কত টাকা মিলল

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২০: ৪০
শাহজালালের মাজারের দানবাক্সে এবার কত টাকা মিলল
ছবি: টাকা গণনা

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে তৃতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হয়েছে। গণনা শেষে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকাসহ ১৯টি দেশের মুদ্রা, সোনা এবং রুপা পাওয়া গেছে। আজ শনিবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এ গণনা কার্যক্রম সম্পন্ন হয়।

Advertisement
Advertisement
Advertisement

গণনা শেষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement
Advertisement
Advertisement

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে মাজারের তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্সের সিলগালা খোলা হয়। সকাল সাড়ে ১০টা থেকে অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে প্রকাশ্যে টাকা গণনা শুরু হয়। দীর্ঘ ১ মাস ৪ দিন পর মাজারের দানবাক্সগুলো খোলা হলো।

সিসিক প্রশাসক জানান, নগদ অর্থের পাশাপাশি দানবাক্সে ২ ভরি ১ রতি সোনা এবং ১ ভরি ২ আনা রুপা পাওয়া গেছে। এ ছাড়া নজরানা হিসেবে ভক্তদের দেওয়া গরু-ছাগল ও হাঁস-মুরগিও জমা পড়েছে।

মাজারের ব্যবস্থাপনা বিষয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘‘মাজারের আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি খুব শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করবে। পরবর্তীতে সেই নীতিমালার আলোকেই মাজারের অর্থ গণনা ও সার্বিক পরিচালনা সম্পন্ন হবে।’’

টাকা গণনাকালে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চলতি বছরের ১২ জুন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম উদ্যোগ নেন। তার নির্দেশে ১৮ জুন দানবাক্স ও ডেগ সিলগালা করা হলে স্থানীয় প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে পরবর্তীতে সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়, যদিও প্রশাসন এটিকে ‘রুটিন বদলি’ হিসেবে উল্লেখ করেছিল।

নতুন দানবাক্স স্থাপনের পর গত ২২ জুন প্রথম দফায় ১৭ লাখ ৫৪৯ টাকা এবং ১১ জুলাই দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গিয়েছিল।

বিষয়: প্রশাসনসিসিকসিলেটমাজার
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

    মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

    রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাহাদুল হকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় এক বছর আগে ডায়েরিতে লিখে যাওয়া একটি ‘হলফনামা’ সদৃশ বক্তব্য সম্প্রতি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়

  • সিলেটে ফ্ল্যাট বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

    সিলেটে ফ্ল্যাট বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

    সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ফ্ল্যাট থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামের এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • ১৪ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি

    ১৪ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি

    দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর বরিশালের বানারীপাড়ার ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার হয়েছেন। কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এই আসামির নাম আব্দুল মান্নান জুয়েল (৩৫)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

  • সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

    সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

    কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি মহল পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করছে।