Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সারা দেশ

সিলেটে নৌকাবাইচ বাতিলের দাবি করা ‘তৌহিদি জনতা’ কারা, জানে না কেউ

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২৩: ২৪
সিলেটে নৌকাবাইচ বাতিলের দাবি করা ‘তৌহিদি জনতা’ কারা, জানে না কেউ
সিলেটে নৌকাবাইচ আয়োজনে ‘তৌহিদি জনতা’র বাধাকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। ছবি: সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’ ব্যানারে অজ্ঞাত একদল লোক সুনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে। আগামী ২৮ আগস্ট হতে যাওয়া এই নৌকাবাইচ নিয়ে দাবি-পাল্টা দাবিতে গত কয়েকদিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিয়ানীবাজার এলাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।

Advertisement
Advertisement
Advertisement

তবে এই ‘তৌহিদি জনতা’ ঠিক কারা, এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম।

নৌকাবাইচ বন্ধের দাবি করা এই ‘তৌহিদি জনতা’র বিষয়ে জানতে চাইলে ওসি মাহফুজুল করিম বলেন, “শুনেছি, ফেসবুকে এই আয়োজন বন্ধের বিবৃতি জানিয়ে অনেকেই কথা বলছেন। তবে এরা কারা– এ বিষয়ে কোনো তথ্য আমরা এখনো পাইনি। তবে বিষয়টি আমাদের নজরদারিতে আছে।”

কিন্তু এর আগে তৌহিদি জনতার দাবির পর পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে, এই আয়োজন হতে দেওয়া হবে না। পুলিশের এমন ঘোষণার পেছনে কারণ কী ছিল– এ ব্যাপারে প্রশ্নে ওসি বলেন, “আমরা বলে দিয়েছি, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হবে না।”

Advertisement
Advertisement
Advertisement

তবে এ বিষয়ে ১১ নং লাউতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গউস উদ্দিন আজ রাত সাড়ে ৮টার দিকে চরচাকে বলেন, “জামায়াতের কিছু লোক কওমি মাদ্রাসায় গিয়ে উস্কানিমূলক প্ররোচনা দিয়ে এই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। উত্তেজনাকর এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সুরাহার চেষ্টা চলছে। আজ মিটিংয়ে বসার কথা আছে। তবে এখনো বসার পরিবেশ তৈরি হয়নি।”

জানা গেছে, উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনেক বছর ধরে চলা এ প্রতিযোগিতায় আগে কখনো কোনো বাধার মুখে পড়েননি আয়োজকরা। কিন্তু এবার ‘তৌহিদী জনতা’র ব্যানারে একটি গোষ্ঠী এই প্রতিযোগিতা বাতিলের দাবি জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করছে। গত বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে এক সভা করে প্রতিযোগিতাটি বাতিল করার দাবি জানিয়েছে কয়েকজন।

লাউতা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান দেলওয়ার হোসেন আজ রাত ৮টার দিকে চরচাকে বলেন, “নৌকাবাইচটি প্রায় সময়ই হয়। এটা ঐতিহ্যবাহী একটা খেলা, আমিও চাই এটা হোক। তবে এ বছর নৌকাবাইচ নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে দুটি দল রয়েছে। বাইচের (নৌকাবাইচ যে নদীতে হবে) নদীর পাড়ে কিছু ক্ষেত আছে। লোকসমাগম হলে ক্ষেত নষ্ট হবে বলে বাধা দেওয়ার বিষয়টি এসেছে। বাধা দেওয়ার বিষয় সামনে আসায় আমরাও দ্বিধাগ্রস্ত, কারণ এসব বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগে এলাকাভিত্তিক মারামারি হওয়ার সম্ভাবনা থাকে। তবে কোনো পক্ষই এখনো আমার কাছে আসেনি। তাই এ বিষয়ে এখনো বসা হয়নি।”

তিনি আরো বলেন, “বর্তমান এই পরিস্থিতিতে ইউএনও আমাকে দায়িত্ব দিয়েছিলেন দুই পক্ষকে ইউএনও’র কাছে নিয়ে যাওয়ার জন্য। তবে দুই পক্ষের কেউ যেহেতু আমার সাথে যোগাযোগ করে নাই, তাই এ বিষয়ে বসা হয়নি। তবে মোল্লাপুর ইউনিয়নের চেয়াম্যান মন্নান ভাই উপজেলা অফিসারের সাথে কথাবার্তা বলে বিষয়টি ঘরোয়াভাবে সমাধানের চেষ্টা করছে বলে জানতে পেরেছি।”

বিয়ানীবাজার থানার ওসি মাহফুজুল করিম এ বিষয়ে চরচাকে বলেন, “বিষয়টি বিভিন্ন মাধ্যমে জেনেছি, ওখানে দুটি পক্ষ রয়েছে। তবে এর মধ্যেই ওই ইউনিয়নের চেয়ারম্যান দুটি পক্ষের সাথে আলোচনা করছেন। আলোচনার পর এলাকার গতিবিধি আমলে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিয়ে আমাদের নজরদারি রয়েছে। কী হবে না হবে সিদ্ধান্ত আসলে আমরা ব্যবস্থা নেব।”

এদিকে এই আয়োজনকে এলাকার ঐতিহ্য দাবি করে অনিশ্চিত এই পরিস্থিতি নিয়ে হতাশার কথা জানিয়েছেন সিলেটের বিয়ানীবাজারের উৎসুক এলাকাবাসী। সবাই জানতে চাচ্ছে, এই নৌকাবাইচ শেষ পর্যন্ত হবে কি না?

নাম প্রকাশ না করার শর্তে বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের এক বাসিন্দা বলেন, “স্থানীয় যুবকরা দীর্ঘদিন ধরে সোনাই নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন করে আসছে। কিন্তু কয়েকদিন ধরে স্থানীয় অন্য কয়েকজন যুবক ফেসবুকে নৌকাবাইচ প্রতিযোগিতার বিরুদ্ধে লেখালেখি করছে।”

নৌকাবাইচটির আয়োজকেরা অবশ্য আবহমান বাংলার ঐতিহ্য রক্ষায় তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেছেন, ২৮ আগস্ট আয়োজনটি সম্পন্ন করতে তারা প্রস্তুতি নিয়েছেন।

বিষয়: সিলেটবিয়ানীবাজারপুলিশআইন–শৃঙ্খলা
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

    মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

    রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাহাদুল হকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় এক বছর আগে ডায়েরিতে লিখে যাওয়া একটি ‘হলফনামা’ সদৃশ বক্তব্য সম্প্রতি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়

  • সিলেটে ফ্ল্যাট বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

    সিলেটে ফ্ল্যাট বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

    সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ফ্ল্যাট থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামের এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • ১৪ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি

    ১৪ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি

    দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর বরিশালের বানারীপাড়ার ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার হয়েছেন। কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এই আসামির নাম আব্দুল মান্নান জুয়েল (৩৫)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

  • সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

    সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

    কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি মহল পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করছে।