মতামত

রঞ্জন কর্মকার: আদর্শ ও মানবাধিকার যোদ্ধার জীবন
রঞ্জন কর্মকারের সঙ্গে আমার সম্পর্ক ছিল একান্ত ব্যক্তিগত স্নেহ, শ্রদ্ধা ও পারিবারিক ঘনিষ্ঠতার। বিভুদার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি আমাদের পরিবারেরও একজন হয়ে উঠেছিলেন। আমার প্রতি তার আচরণ ছিল সবসময় অগ্রজের মতো—স্নেহশীল, আন্তরিক এবং পরামর্শদানে উদার।

রঙ-বাজ শিক্ষক, বর্ণহীন বিদ্যা
‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,/ জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর/ আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী/ বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি’– রবীন্দ্রনাথ নিশ্চয়ই এমন এক দেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে শিক্ষকের পরিচয় হবে তার জ্ঞান, গবেষণা ও মানবিকতা।

কারফিউর রাতে পঙ্গু হাসপাতালের সেই দুঃসহ অভিজ্ঞতা
আজ যখন সেই রাতের কথা মনে পড়ে, তখন ক্লান্তি, ভয়, রক্ত, মানুষের আর্তনাদ—সবকিছুর মাঝে নিজের দায়িত্ববোধের তৃপ্তিও অনুভব করি। কারণ চিকিৎসকের জীবনে কিছু রাত থাকে, যেগুলোর কোনো ডিউটি রোস্টার থাকে না, কোনো অতিরিক্ত ভাতা থাকে না, কোনো আনুষ্ঠানিক স্বীকৃতিও থাকে না।

ঘটনার ঘনঘটা বনাম বর্ণনার ছটা
রুমি বলেছিলেন, বাতি নেভানো সহজ, কিন্তু অন্ধকারকে সত্য বলে মেনে নেওয়া — সেটি মৃত্যুর চেয়েও কঠিন পরাজয়। ঘটনা ঘটতে থাকবে। বর্ণনাও প্রস্তুত হতে থাকবে। কিন্তু ঘটনা ও বর্ণনার মধ্যবর্তী সেই ফাঁকটুকুর দিকে তাকানোর সাহস—সেটুকু যদি টিকে থাকে, তাহলে হয়তো গুহার দেয়াল একদিন সরে যাবে।

রাজনীতি নয়, বাজারই ইউয়ানকে বৈশ্বিক মুদ্রা বানাবে
ভূরাজনীতি ইউয়ানকে একটি বড় সুযোগ বা ওপেনিং দিলেও কোনো ফ্রি পাস বা অনায়াস জয় এনে দিচ্ছে না। বিশ্বের অনেক উদীয়মান অর্থনীতি বর্তমানে মার্কিন ডলারের বিকল্প খুঁজছে ঠিকই, কিন্তু মার্কিন ডলারের প্রতি এই অসন্তুষ্টির মানেই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ইউয়ানের প্রতি পূর্ণ আস্থা বা আত্মবিশ্বাস তৈরি হওয়া নয়।

ফিফা নিরপেক্ষ নয়, এটি একটি রাজনৈতিক হাতিয়ার
ফিলিস্তিনের ওপর চালানো দশকের পর দশক ধরে চলা ইসরায়েলি নিপীড়নের প্রতি ফিফার এই অন্ধ সমর্থন ও পক্ষপাতিত্ব আজ বিশ্বজুড়ে অন্যান্য দেশের ফুটবল ভক্তদের কাছেও স্পষ্ট হতে শুরু করেছে, যা ফিলিস্তিনিরা তাদের জীবনের চড়া মূল্য চুকিয়ে অনেক আগে থেকেই উপলব্ধি করে আসছিল।

বর্ষা, মধ্যবিত্ত রোমান্টিকতা ও ছাতা
সবশেষে দেখা যায়, এই দেশে সবারই কোনো না কোনো ছাতা আছে। শুধু নেই আমজনতার। তারা নিজেরাই যেন ব্যাঙের ছাতা; বর্ষায় হঠাৎ জন্মায়, রোদ উঠলে শুকিয়ে যায়, আর ক্ষমতার পায়ের নিচে পিষ্ট হয়ে মিলিয়ে যায়।

পরীক্ষা চলিতেছে, পরীক্ষার্থী নিখোঁজ
তারা পরীক্ষা দেয়নি বলে আমরা অবাক। বরং অবাক হওয়া উচিত, এত বছর ধরে একই নাটক দেখে, একই প্রতিশ্রুতি শুনে, একই প্রশ্ন মুখস্থ করে, একই লাইনে দাঁড়িয়ে, একই হতাশার গল্প শুনেও এত মানুষ এখনো বিশ্বাস করে, এইবার হয়তো অলৌকিক কিছু ঘটবে! বাংলাদেশে শিক্ষাব্যবস্থা আর নদী নয়, এটা মরীচিকা।

ইরানের সাথে কূটনীতিতে পাকিস্তান আসলে কী পাবে?
পাকিস্তান জনসংখ্যার দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ এবং মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে কৌশলগত একটি ভৌগোলিক অবস্থানে অবস্থিত হলেও আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের দর-কষাকষির ক্ষমতা কিছুটা সীমিত।

থার্ডক্লাস লেখক ও ফার্স্টক্লাস বিচারক
কোনো লেখককে ‘থার্ডক্লাস’ বলার আগে হয়তো একটু থামা দরকার। কারণ সাহিত্য শেষ পর্যন্ত আদালত নয়, যেখানে একজন বিচারক হাতুড়ি পিটিয়ে চূড়ান্ত রায় ঘোষণা করেন। সাহিত্য বরং একটি দীর্ঘ, অন্তহীন কথোপকথন– যেখানে শেষ কথা বলে পাঠক, আর সর্বশেষ রায় দেয় সময়।

সুন্দর খেলাটি যখন কুৎসিততম অহংকারের মুখোমুখি
এই সুন্দর খেলা বা ফুটবল যেন আবারও সেই সমস্ত কুৎসিত ও অহংকারী মানুষদের বিকৃত ও নোংরা উচ্চাকাঙ্ক্ষার চেয়ে অনেক বেশি টেকসই ও শক্তিশালী হিসেবে বিশ্বমঞ্চে জয়ী হয়, যারা এই খেলাকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করতে চায়।

ন্যায়বিচার পাওয়া সবার অধিকার
বাংলাদেশে হাজারো শিশুর জন্য বিচারব্যবস্থার মুখোমুখি হওয়ার মানে হলো আটক হওয়া, পড়াশোনায় বাধা, সমাজের অবহেলা এবং দীর্ঘস্থায়ী মানসিক ক্ষতির শিকার হওয়া। অনেক ক্ষেত্রে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগেই এসব কিছু সহ্য করতে হয় তাদের।

আপনি কার লোক?
সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, আমরা ধীরে ধীরে প্রশ্ন করাকে সন্দেহ করতে শিখেছি। কেউ প্রশ্ন করলে উত্তর দেওয়ার আগে তার রাজনৈতিক পরিচয় জানতে চাই। যেন প্রশ্নের সত্যতা নয়, প্রশ্নকারীর রাজনৈতিক পরিচয়ই আসল বিষয়।

স্বাস্থ্যসেবার মেরুদণ্ড ধীরে ধীরে ভেঙে পড়বে?
নার্সিং পেশা কোনো সাধারণ পেশা নয়; এটি মানবসেবার এক মহৎ দায়িত্ব। অথচ পরিকল্পনাহীন সম্প্রসারণ, দুর্বল তদারকি, মানহীন শিক্ষা এবং কর্মসংস্থানের অভাবে আজ এই গুরুত্বপূর্ণ খাত গভীর সংকটে নিমজ্জিত।

কেয়ার গিভার তৈরির আড়ালে নার্সদের কর্মপথ রুদ্ধের নীরব সংকট
একটি দেশের স্বাস্থ্যব্যবস্থা কখনোই নার্সিং ছাড়া টিকে থাকতে পারে না। কেয়ার গিভার সহায়ক হতে পারে, কিন্তু কখনোই পেশাদার নার্সের বিকল্প নয়।

বিদায় অভিবাদন দোহা ভাই!
আমাদের কাছে দোহা ভাই মানে ঊনসত্তর, দোহা ভাই মানে ষাটের দশক! বিদায় অভিবাদন, দোহা ভাই।

শুক্রবারের পরাজয়: মোদির অপরাজেয় ভাবমূর্তির অবসান
এনডিএ-বহির্ভূত সদস্যদের নারী বিলের পক্ষে ভোট দিতে প্রলোভন, চাপ বা অন্য কোনো উপায়ে বাধ্য করতে সরকারপক্ষের ব্যর্থতা জাতীয় রাজনীতিতে একটি নির্ণায়ক মুহূর্ত। বিরোধীরা তাদের ভোট ধরে রাখতে পেরেছেন। এটা প্রমাণ করে দিচ্ছে যে মোদি-প্রণীত অজেয়–এই আভা বিলীন হচ্ছে।

জ্বালানি সংকটে পেরেশান ‘শিশু সরকার’
বিএনপি সরকারের বয়স মাত্র দুই মাস। এই স্বল্প সময়ের কার্যক্রম দিয়ে সরকারের সাফল্য ব্যর্থতা নিরূপন করা যায় না। তদুপরি সরকার দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যে ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হলো, যার প্রচণ্ড অভিঘাত বাংলাদেশে এসেও পড়েছে। অতএব, সরকার আরও কিছুটা ছাড় বা গ্রেস পিরিয়ড পেতে পারে।

হামে শিশু মৃত্যুর জন্য দায়ী অন্তর্বর্তী সরকারের দায়িত্বজ্ঞানহীনতা
অধ্যাপক ইউনূস দেশের যতগুলা সেক্টর ধ্বংস করেছেন তার মধ্যে অন্যতম হল স্বাস্থ্য সেক্টর। অন্তর্বর্তী সরকারে একজন ভাবলেশহীন নির্বিকার স্বাস্থ্য উপদেষ্টাও ছিলেন, স্বাস্থ্য বিষয়ক সমস্যা সমাধানে তাকে কখনো সক্রিয় ও কর্মতৎপর হতে দেখা যায়নি।

মহামান্য, মাননীয় সমাচার
মন্ত্রিপরিষদ কোনো সিদ্ধান্ত নিয়েছিল কি না তাও জানা যায়নি। হয়ত কোনো সিদ্ধান্ত হয়েছে, না হলে মন্ত্রিপরিষদ সচিব কেন আইনের ‘সমান’ রীতি বদলে রাষ্ট্রপতির সম্বোধন পরিবর্তন করলেন?



