বরিশাল বিশ্ববিদ্যালয়

ববিতে খেলার মাঠ তৈরিতে বিলম্ব, কাজের আগেই ‘প্রস্তুত’ চেক
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০ লাখ টাকা বরাদ্দের নতুন একটি খেলার মাঠ তৈরির কাজ নির্ধারিত সময়েও শেষ হয়নি। ৪৫ দিনের চুক্তি অনুযায়ী জুলাইয়ের প্রথম সপ্তাহে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও এক-তৃতীয়াংশ কাজও সম্পন্ন হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পা

ববির দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়া
পরে রাতভর ক্যাম্পাসের ভেতর ও বাইরে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। রাত সাড়ে ১২টার দিকে ববির অ্যাম্বুলেন্সে করে অর্থনীতি বিভাগের ৫-৭ শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট এলাকায় তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ববিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০
বহিরাগতদের নিয়ে র্যালি করার অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, অন্তত দুদিন আগে তিনি মারা গেছেন।

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী
রাজনীতি কেবল ক্ষমতা উপভোগের মাধ্যম নয়, বরং এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণতান্ত্রিক লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গবেষণায় নেচার ইনডেক্সে ২০তম বরিশাল বিশ্ববিদ্যালয়
দুইটি গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে ০.১৫ শেয়ার স্কোর নিয়ে এই সাফল্য পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। গত বছর যেখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ২৩তম, সেখানে এবার তিন ধাপ এগিয়ে এসেছে তারা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
ঠিকাদার মনু শ্রমিকদের বেতন দিতে গেলে সাকিবের নেতৃত্বে তার ওপর ‘মব’ সৃষ্টি করা হয় বলে অভিযোগও রয়েছে। ওই সময় তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করলে বন্দর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে দাবি করেন।

চাঁদাবাজির অভিযোগে ববি ছাত্রদলের দুই সহ-সভাপতি বহিষ্কার
বহিষ্কৃত সহ-সভাপতি মিঞা বাবুল বলেন, “আমাকে এখানে ফাঁসানো হচ্ছে। খায় সবাই মিলে কিন্তু নাম হয় শুধু আমার, এ ঘটনার সঙ্গে এলাকার কিছু লোকও জড়িত রয়েছে। আমি দ্রুত সাংবাদিকদের মাধ্যমে মূলহোতাদের নাম সামনে নিয়ে আসব।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মাছের গাড়ি আটকে মহাসড়কে চাঁদাবাজির ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি মিয়া বাবুল, সহ-সভাপতি মো. মিথুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. স্বজন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান মাহমুদসহ একাধিক নেতা-কর্মী।

প্রকৌশলীকে ‘চেয়ার ছুঁড়ে মারলেন’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. মামুন অর রশিদের ওপর চেয়ার ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নম্বর সহ-সভাপতি মিনহাজুল ইসলামের (মিনহাজ সাগর) বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন এই ছাত্রনেতা।

এক আন্দোলনে অব্যাহতি পাওয়া কোষাধ্যক্ষই আরেক আন্দোলনে ফিরলেন ভিসি হয়ে
মামুন অর রশিদ এর আগেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন।

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অবস্থান কর্মসূচি
বরিশাল বিশ্ববিদ্যালয় অর্থদপ্তরের প্রধান সুব্রত কুমার বাহাদুর বলেন, “শিক্ষকদের অনুরোধে আমরা বের হয়ে উপাচার্যের কার্যালয়ের দিকে যাচ্ছি। উপাচার্য যত সময় পর্যন্ত আমাদের ছুটি না দেবে, তত সময় পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান করব।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা
আন্দোলনরত শিক্ষকরা আজ সভা করে ববি শাটডাউনের ঘোষণা দেন। পাশাপাশি উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা এবং প্রশাসনিক কাজ থেকে শিক্ষকদের পদত্যাগের সিদ্ধান্ত হয়।

ববিতে পদোন্নতির দাবিতে অসহযোগ আন্দোলন, অসহায় শিক্ষার্থীরা
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষকদের একটি অংশ। পদোন্নতির দাবিতে শুরু হওয়া কর্মবিরতি, শাটডাউন এবং সর্বশেষ অসহযোগ কর্মসূচির কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, অসহায় হয়ে পড়েছেন শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অসহযোগ আন্দোলনের ডাক
অন্যদিকে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম শিক্ষকদের অভিযোগ অস্বীকার করে বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে, যা শিক্ষকদের এমন কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হচ্ছে। সংকট নিরসনের জন্য আমি তাদের মন্ত্রণালয় বা ইউজিসিতে নিয়ে যেতে চেয়েছি কিন্তু তারা রাজি হননি।”

৫ বছরের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করল বরিশাল বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তর থেকে চলতি মাসে দুই দফায় মোট ১ কোটি ৭ লাখ ৫২ হাজার ৭৭০ টাকা পরিশোধ করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম জানান, পদোন্নতি নিয়ে ইউজিসির আপত্তির কারণে জটিলতা তৈরি হয়েছে। তিনি ক্লাস-পরীক্ষা চালু রেখে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আহ্বান জানান।

বরিশালে চার দফা দাবিতে শিক্ষার্থীদের দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে চার দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়েছে।
পলাশের রঙে রঙিন ববি ক্যাম্পাস
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিমুল ফুলের গাছগুলো ফুলে ফুলে ছেয়ে গেছে। প্রতি বছর বসন্তকালে গাছগুলো এভাবেই যেন রঙের ভাণ্ডার উজাড় করে দেয়। ভিডিও: মৃত্যুঞ্জয় রায়

বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে অভিযোগের স্তূপ, নেই কার্যকর পদক্ষেপ
নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও আপগ্রেডেশনের পর ৭৫ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে প্রশাসনের চরম গাফিলতি দেখা গেছে। ফলে সংশ্লিষ্টদের মধ্যে পেশাগত অনিশ্চয়তা বাড়ছে।



