
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০ লাখ টাকা বরাদ্দের নতুন একটি খেলার মাঠ তৈরির কাজ নির্ধারিত সময়েও শেষ হয়নি। ৪৫ দিনের চুক্তি অনুযায়ী জুলাইয়ের প্রথম সপ্তাহে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও এক-তৃতীয়াংশ কাজও সম্পন্ন হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের দক্ষিণে বালু ভরাট জায়গায় মাটির আস্তরণ দিতে চলতি বছরের ৯ এপ্রিল ইউজিসি থেকে টাকা বরাদ্দ আসে। দরপত্রের মাধ্যমে যশোরের ‘সোনেক্স ইন্টারন্যাশনাল’ নামের এক প্রতিষ্ঠান কাজ পায়।
সরেজমিনে দেখা যায়, মাঠে ফেলে রাখা মাটিতে কাশফুল জন্মেছে এবং দুই পাশে দুটি গোলপোস্ট বসানো হয়েছে। কাজ অসম্পূর্ণ থাকলেও এর মধ্যে প্রায় ১৩ লাখ টাকার একটি চেক প্রস্তুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার বাহাদুর বলেন, ‘‘একটি চেক হয়েছে। তবে এই চেকটি খেলার মাঠের যে কমিটি রয়েছে তারাই ঠিকাদারের কাছে দেবে।’’
শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে মাত্র একটি মাঠ থাকায় খেলাধুলায় ভোগান্তি পোহাতে হয়। দ্রুত নতুন মাঠ প্রস্তুত হলে এ সংকট লাঘব হতো।
কাজের অগ্রগতি বিষয়ে জানতে সোনেক্স ইন্টারন্যাশনালের মালিক মো. রাকিব মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কাজটি তার প্রতিষ্ঠানের নামে হলেও তা দেখভাল করছেন বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম প্রিন্স।
কাজের বিলম্ব বিষয়ে জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, ‘বৃষ্টিতে মাটির উৎস পানির নিচে চলে যাওয়ায় সমস্যা হয়েছে। সময় আবেদন করে দুই মাস বাড়ানো হয়েছে, আশা করি এর মধ্যে কাজ শেষ হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন-আর রশিদ ও মনিটরিং কমিটির প্রধান মো. সিরাজিস সাদিক জানান, বৃষ্টির জন্য কাজে বিলম্ব হচ্ছে। তবে কাজ শেষ না করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো বিল দেওয়া হবে না।
অন্যদিকে বৃষ্টির মৌসুমে এ কাজ শুরু করা নিয়ে মন্তব্য করতে রাজি হননি উপপ্রধান প্রকৌশলী মো. মুরশিদ আবেদীন।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প