Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গবেষণায় নেচার ইনডেক্সে ২০তম বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১৮: ৫৬
গবেষণায় নেচার ইনডেক্সে ২০তম বরিশাল বিশ্ববিদ্যালয়

আবারও বিশ্বখ্যাত ‘নেচার ইনডেক্সে’ স্থান করে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। দেশের সরকারি ও বেসরকারি ২৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবার ২০তম অবস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। দুইটি গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে ০.১৫ শেয়ার স্কোর নিয়ে এই সাফল্য পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। গত বছর যেখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ২৩তম, সেখানে এবার তিন ধাপ এগিয়ে এসেছে তারা।

Advertisement
Advertisement
Advertisement

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক জার্নালগুলোর এই তালিকায় বিশ্ববিদ্যালয়টির ‘ভূতত্ত্ব ও খনিবিদ্যা’ বিভাগের শিক্ষকদের দুটি উচ্চমানের গবেষণাপত্র স্থান পেয়েছে। এর একটি প্রশান্ত মহাসাগরের টেকটোনিক প্লেট এবং অন্যটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ভূগর্ভস্থ পানির সংকট নিয়ে।

জাপানের ভূকম্পন সংক্রান্ত গবেষণাপত্রটি চলতি বছরের ৩ জানুয়ারি বিশ্বখ্যাত জার্নাল নেচার কমিউনিকেশনস–এ প্রকাশিত হয়েছে। জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত এই বৃহৎ আন্তর্জাতিক গবেষণায় সহ–লেখক হিসেবে যুক্ত আছেন ববির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ড. আতিকুল হক ফরাজী।

এ বিষয়ে গবেষক আতিকুল হক ফরাজী বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে গবেষণার জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ পাওয়া কঠিন। অফিস সময়ের অধিকাংশই ক্লাস নেওয়া, পরীক্ষা পরিচালনা এবং বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যয় করতে হয়। ফলে গবেষণায় পূর্ণ মনোযোগ দেওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তারপরও আমার ইচ্ছা রয়েছে গবেষণার কাজ চালিয়ে যাওয়ার। পাশাপাশি শিক্ষার্থীদেরও গবেষণার সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছি।”

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে, গত বছরের ৩১ অক্টোবর আন্তর্জাতিক সাময়িকী ওয়াটার রিসার্চ–এ প্রকাশিত গবেষণাপত্রটিতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম গ্রামীণ এলাকায় ২০০৯ সাল থেকে ব্যবহৃত ‘ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ’ প্রযুক্তির মাধ্যমে পুকুরের পানি পরিশোধনের পর ভূগর্ভস্থ পানির আর্সেনিক, আয়রন ও ম্যাঙ্গানিজের রাসায়নিক আচরণ বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার প্রথম ও সংশ্লিষ্ট লেখক ববির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক মুহাম্মাদ রিসালাত রফিক, যিনি নেদারল্যান্ডসের ডেলফট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার অংশ হিসেবে এই কাজটি পরিচালনা করেছিলেন।

রিসালাত রফিক বলেন, “এই ধরনের গবেষণার কাজ করাটা অনেক কঠিন। এখানে যেসব সরঞ্জাম ব্যবহৃত হয়, সেগুলো অত্যন্ত ব্যয়বহুল। আমরা যে আয়নগুলো নিয়ে কাজ করি, সেখানে ১১টি উপাদান থাকে। প্রতিটির খরচ কমপক্ষে এক হাজার টাকার মতো। তারপরও আমরা গবেষণা চালিয়ে যাওয়ার চেষ্টা করি।”

৩৭টি গবেষণাপত্র ও ৬.৩৯ শেয়ার স্কোর নিয়ে দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। একই সাথে একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি গবেষণাপত্র ও ১.০৬ শেয়ার স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

বিষয়: গবেষকগবেষণাবরিশাল বিশ্ববিদ্যালয়
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প