Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ববিতে পদোন্নতির দাবিতে অসহযোগ আন্দোলন, অসহায় শিক্ষার্থীরা

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৫: ৩৭
ববিতে পদোন্নতির দাবিতে অসহযোগ আন্দোলন, অসহায় শিক্ষার্থীরা

পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষকদের একটি অংশ। কর্মবিরতি, শাটডাউন এবং সর্বশেষ অসহযোগ কর্মসূচির কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, অসহায় হয়ে পড়েছেন শিক্ষার্থীরা।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত দুই বছর ধরে পদোন্নতির দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষকরা। এরই ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন আমরণ অনশন শুরু করেন।

পরে ২০ এপ্রিল তিনি অনশন ভাঙেন, এরপরই শিক্ষকদের পক্ষ থেকে কর্মবিরতি ও শাটডাউনের ঘোষণা আসে। এতে বন্ধ হয়ে যায় ক্লাস-পরীক্ষাসহ প্রায় সব ধরনের একাডেমিক কার্যক্রম।

Advertisement
Advertisement
Advertisement

পরিস্থিতি সামাল দিতে ২৩ এপ্রিল শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনরত শিক্ষকরা। আলোচনার পর তারা কেবল চলমান ফাইনাল পরীক্ষাগুলো নেওয়ার বিষয়ে সম্মত হন, তবে নতুন ক্লাস বা অন্যান্য পরীক্ষা নিতে অস্বীকৃতি জানান। সবশেষ গতকাল অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।

একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে , এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে মারাত্মক সেশনজটের আশঙ্কায় রয়েছেন তারা।

শিক্ষার্থীদের ১ লাখ ড্রেস-জুতা দেবে বিজিএমইএ, ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বানEducation Minister

এ বিষয়ে বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো.রাজিব চরচাকে বলেন, “অন্য বিভাগের সহপাঠীদের থেকে আমাদের ব্যাচটা একটু পেছানো ছিল। শিক্ষকদের সঙ্গে কথা বলে গত ১৬ তারিখে আমাদের ফর্মফিলাপ সম্পন্ন করেছি। এখন এই আন্দোলনের জন্য কবে পরীক্ষা শুরু হবে জানা নেই। যার কারণে আমাদের আবার পেছনে পড়তে হবে। এভাবে চলতে থাকলে সেশনজটেও পড়তে পারি।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাসহ প্রায় সব ধরনের একাডেমিক কার্যক্রম। ছবি: চরচা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাসহ প্রায় সব ধরনের একাডেমিক কার্যক্রম। ছবি: চরচা

শিক্ষকরা বলছেন, করোনাকালীন দীর্ঘ স্থবিরতা কাটিয়ে উঠতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এবারও দ্রুত দাবি পূরণ হলে শিক্ষার্থী, শিক্ষক এবং পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিবাচক পরিস্থিতি ফিরে আসবে বলে তারা আশা করছেন।

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, ২০২৪ সাল থেকে অনেক শিক্ষক-কর্মকর্তা পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও উপাচার্য আইনি বাধ্যবাধকতা উপেক্ষা করে তা ঝুলিয়ে রেখেছেন। তারা আরও বলেন, ইউজিসির একটি চিঠির অপব্যাখ্যা দিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন ও স্বায়ত্তশাসনকে ক্ষুণ্ন করছেন। এতে ডিগ্রি দেওয়ার বৈধতা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বর্তমানে ববিতে ২৫টি বিভাগে শিক্ষক সংকট এবং ৫১টি অনুমোদিত পদ খালি পড়ে থাকলেও নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। এর প্রতিবাদে সরকারের হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনরত এই শিক্ষকরা।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তৌফিক আলম এসব অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে এবং শিক্ষকদের আন্দোলনের কারণে তা ব্যাহত হচ্ছে। তিনি জানান, সংকট সমাধানে মন্ত্রণালয় বা ইউজিসিতে যাওয়ার প্রস্তাব দিলেও শিক্ষকরা তাতে সাড়া দেননি।

উপাচার্য আরও দাবি করেন, কিছু শিক্ষক নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগেই পদোন্নতির আবেদন করেছেন। শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, ক্লাস-পরীক্ষা বন্ধ রাখলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়: পদোন্নতিশিক্ষার্থীবরিশাল বিশ্ববিদ্যালয়শিক্ষকঅসহযোগ আন্দোলন
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।