Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বরিশালে চার দফা দাবিতে শিক্ষার্থীদের দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৮: ১৯
বরিশালে চার দফা দাবিতে শিক্ষার্থীদের দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে চার দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়েছে। আজ রোববার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা ববির ৩ নম্বর গেটের সামনের মহাসড়ক অবরোধ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একদল শিক্ষার্থী।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়। এতে তীব্র গরম রোদ উপেক্ষা করে কিলোমিটারের পর কিলোমিটার পথ অসংখ্য শিশু-বৃদ্ধসহ সব বয়সীদের পায়ে হেঁটে যেতে হয়েছে। এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে পুলিশ ফাঁড়ি স্থাপন, অভিযুক্ত চালককে গ্রেপ্তার, মহাসড়কে ট্রাফিক পুলিশ স্থায়ীভাবে মোতায়েন ও আহত শিক্ষার্থীর ক্ষতিপূরণ দাবি করে।

ববির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌসিফ আলম খান বলেন, “গতকাল দুপুরে আমাদের ছোট ভাইকে একটি তেলবাহী গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। সে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। মালিকপক্ষ সকাল ১০টার মধ্যে আসার কথা বললেও তারা আসেনি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনে নামব।”

আরেক শিক্ষার্থী আকিবুল ইসলাম বলেন, “সড়কে আর কত রক্ত দিলে পরিস্থিতি বদলাবে? আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

Advertisement
Advertisement
Advertisement

বরগুনাগামী যাত্রী রহিমা বেগম বলেন, “ডাক্তার দেখানোর জন্য বরিশালে আসছিলাম। ফেরার পথে এই ঝামেলার ভিতর পড়লাম। কয়েক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। দ্রুত রাস্তাটা ছেড়ে ভিন্ন উপায়ে আন্দোলন করার আহ্বান জানাচ্ছি।”

বাসযাত্রী বৃদ্ধ আবদুর রহমান বলেন, “বরিশাল থেকে নাতিসহ পরিবারের লোকজন নিয়ে পটুয়াখালী ফিরছিলাম। অবরোধের কারণে বাচ্চা শিশুকে কোলে নিয়ে পায়ে হেঁটে যাচ্ছি। যেকোন উপায়ে দ্রুত বাড়ি না ফিরতে পারলে বাচ্চাশিশু আরও অসুস্থ হয়ে যাবে।”

বরিশাল নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মহাসড়ক ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা, তবে সমস্যার সমাধান হয়নি। তেলবাহী গাড়িটি আটক রয়েছে। মালিক পক্ষ এলে সমস্যার সমাধান হতে পারে বলে জানান তিনি।

বিষয়: সড়ক দুর্ঘটনাবরিশালবরিশাল বিশ্ববিদ্যালয়
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প