সড়ক দুর্ঘটনা

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
জামালপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

ডায়ানার জীবনের শেষ রাতটা কেমন ছিল?
প্যারিসের রিটজ হোটেল থেকে বের হওয়ার পর পাপারাজ্জিদের ধাওয়া।মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনায় থেমে যায় প্রিন্সেস ডায়ানার জীবন। ১৯৯৭ সালের সেই রাতের শেষ কয়েক ঘণ্টার ঘটনাপ্রবাহ। একটি রাত, যা বদলে দিয়েছিল পুরো বিশ্বের স্মৃতি।

চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত
নামাজ পড়তে বেরিয়ে প্রাইভেট কারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের খুলশী থানার পলিটেকনিক মোড়ে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪৬)। তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জয়নারায়নপুর এলাকার নুর নবীর পুত্র।

‘একটা রাজধানী শহরে এভাবে অটোরিকশা চলতে পারে না’
বাংলাদেশের নতুন সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে। সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ছয় মাসের কাজের মূল্যায়নের কথা বলে আসছেন। এই ছয় মাস পূর্তিকে কেন্দ্র করে মন্ত্রিসভায় রদবদল ও দায়িত্ব পুনর্বিন্যাসের আলোচনার মধ্যেই সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থ

রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে পিকআপ উল্টে নিহত ৪
রাঙামাটি সদর উপজেলায় রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে যাত্রীবাহী একটি পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল পিকআপটি।

‘সড়র দুর্ঘটনা নিয়ে উদাসীনতা তৈরি হয় কারণ দুর্নীতির চক্র এর মধ্যে থাকে’
তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে ১২ আগস্ট (২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানবন্ধনের আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের চাপায় মুয়াজ্জিন নিহত
রাজধানীর শাহজাহানপুরে খিলগাঁও ফ্লাইওভারের ওপর কাভার্ড ভ্যানের চাপায় মো. মাসুম বিল্লাহ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

চাঁদপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচো এলাকায় বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা ইউএনবি।

জামালপুরে সড়ক দুর্ঘটনায় বিচারক নিহত, আইনমন্ত্রীর শোক
এ কে এম সামিউল হক ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বর মাসে বিচার বিভাগে যোগ দেন। তিনি জামালপুর জেলা আদালতে সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মগবাজারে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর মগবাজার এলাকায় বেপরোয়া গতির একটি লরি ধাক্কায় জামান আহমেদ (৪২) ও রিয়াদ হোসেন (২২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন (৪০) নামে আরও এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, আটক ২
আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এস আই সঞ্জীব বিশ্বাস জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯
সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় নিহত ৬
বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ১২৩টি মুখোমুখি সংঘর্ষ, ১৬৪টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৮টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া, ৫৪টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ৯টি অন্য কারণে ঘটেছে।

বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪
বগুড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার কাজিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকায় সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩৮৪, বেশি পথচারী
আরএসএফের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১ হাজার ৩৪ জন পুরুষ (৭৪ দশমিক ৭১ শতাংশ), ২১৯ জন নারী (১৫ দশমিক ৮২ শতাংশ) এবং ১৩১ জন শিশু (৯ দশমিক ৪৬ শতাংশ)।

সড়কে সাড়ে ৭ বছরে ৭৩৬৪ শিক্ষার্থীর প্রাণহানি: রোড সেফটি ফাউন্ডেশন
দেশে ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময়ে সড়ক দুর্ঘটনায় মোট নিহত ৪৮ হাজার ৭১৩ জন। এর মধ্যে শিক্ষার্থীর হার ১৫ দশমিক ১১ শতাংশ।

চট্টগ্রামে লরিচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ইপিজেড থানার ওসি আতিকুর রহমান চরচাকে বলেন, “মেহেদী হাসান মোটরসাইকেল চালিয়ে যাবার সময় ঈসা খা গেইটের কাছের সড়কে কনটেইনারবাহী লরি চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।”

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের ৩ সদস্য নিহত
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই সদস্য।

