
পর্তুগাল ০ : ১ স্পেন
ম্যাচটা কাগজে-কলমে দারুণ কিছুর প্রত্যাশা জোগালেও বাস্তবে হয়েছে ম্যাড়মেড়ে। শেষ পর্যন্ত ৯১তম মিনিটে মিকেল মেরিনোর গোল ম্যাচটাকে আর অতিরিক্ত সময়ে যেতে দেয়নি। ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে স্পেন, রোনালদোর বিশ্বকাপ অভিযান শেষ হলো ব্যর্থতায়।
ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতে ২১ নম্বর জার্সি গায়ে জড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত বছর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সতীর্থ দিয়েগো জোতার জার্সি নম্বর ছিল ২১। তার মৃত্যুর দিনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২–এর এই জয় তিনি ২১ নম্বর জার্সি পরে উৎসর্গ করলেন প্রিয় সতীর্থকে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতে ২১ নম্বর জার্সি গায়ে জড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত বছর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সতীর্থ দিয়েগো জোতার জার্সি নম্বর ছিল ২১। তার মৃত্যুর দিনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২–এর এই জয় তিনি ২১ নম্বর জার্সি পরে উৎসর্গ করলেন প্রিয় সতীর্থকে।

লিওনেল মেসি উড়ছেন, এমবাপ্পে, কেইন, হলান্ডরা গোল করছেন, কিন্তু পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো এখনো অনুজ্জ্বল। উজবেকিস্তানের বিপক্ষে দুই গোল করেছেন, কঙ্গো আর কলম্বিয়ার বিপক্ষে খুঁজে পাওয়া যায়নি। তবু রোনালদোকেই কেন শুরুতে খেলাতে বাধ্য হচ্ছে পর্তুগাল? রোনালদোর ইগো, নাকি আর কোনো ভালো বিকল্প নেই বলে?

রাউন্ড অব ৩২-এর শুক্রবার সকালের ম্যাচে ২-১ গোলে শেষ ১৬-তে পৌঁছেছে পর্তুগাল। দলটির হয়ে জয়সূচক গোলটি করেন গনসালো রামোস। শেষ আটে যাওয়ার লড়াইয়ে স্পেনের বিপক্ষে খেলবে পর্তুগাল।

পর্তুগালের জয়ের বিকল্প নেই, কলম্বিয়াও হারলে পড়বে বিপদে। পর্তুগাল-কলম্বিয়া তাই ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচই হয়ে যেতে পারে। এমন ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে কেন শুরু থেকেই খেলানো উচিত পর্তুগালের, কেন উচিত নয়? মিডফিল্ডে ব্রুনো ফের্নান্দেস কি আজ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন?

মেসি-রোনালদো কখনোই বিশ্বকাপে মুখোমুখি হননি। ক্লাব পর্যায়ে বহুবার হয়েছেন, এমনকি আন্তর্জাতিক ম্যাচেও দুজন দুজনের বিপক্ষে মাঠে নেমেছেন। কিন্তু বিশ্বকাপে কখনোই নয়। এবার তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে।

কঙ্গোর বিপক্ষে ড্রয়ের পর ২০২৬ বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পর্তুগালের। উজবেকিস্তানের বিপক্ষে কি একাদশে ফিরবেন ক্রিস্টিয়ানো রোনালদো? সতীর্থরা তাকে যথেষ্ট পাস দেন না—এ অভিযোগের বাস্তবতা কতটুকু?

পর্তুগাল ছন্দে ফিরল, রোনালদোর জবাব দেওয়া হলো, আপাতত কলম্বিয়ার ম্যাচের আগে পয়েন্ট তালিকার শীর্ষেও থাকছে পর্তুগাল। আক্ষেপ শুধু একটাই, কখনো উজবেক ডিফেন্ডার খুসানভের গোললাইন সেইভ, কখনো অল্পের জন্য মিস রোনালদোর হ্যাটট্রিকটা হতে দিল না।

পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ, পর্তুগালকে প্রথমবার সোনালি ট্রফিটা এনে দেওয়ার শেষ সুযোগ। ইউরো জিতিয়েছেন, নেশনস লিগ জিতিয়েছেন, বিশ্বকাপটা হলেই রোনালদোর ক্যারিয়ার পূর্ণাঙ্গ হয়ে যায়। ৪১ বছর বয়সী রোনালদোই পর্তুগালের গোলের মূল উৎস, কিন্তু সেটাই কি পর্তুগালের মূল সমস্যা?

যার সঙ্গে সেরার লড়াই চলে আসছে বছরের পর বছর ধরে, সেই লিওনেল মেসি এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচেই করেছেন হ্যাটট্রিক আরেক তারকা কিলিয়ান এমবাপ্পের নামের পাশে রয়েছে জোড়া গোল। অথচ ক্রিস্টিয়ানো রোনালদো টানা দ্বিতীয় বিশ্বকাপে গোল খরার মধ্যেই বন্দী রইলেন। কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ১-১ গোলে ড্রয়ের ম্যাচে আরও এ

ম্যাচে গোল করা তো দূরের ব্যাপার, রোনালদো ৯০ মিনিটে শটই নিতে পেরেছেন ৩টি। তার মধ্যে একটিও পোস্টে রাখতে পারেননি। ওই তিন শটের মধ্যে আবার একটা এমন ছিল, যেটিতে বল যাচ্ছিল ব্রুনো ফের্নান্দেসের দিকে, ফের্নান্দেস অপেক্ষাকৃত ভালো পজিশনেও ছিলেন। কিন্তু রোনালদো আগ বাড়িয়ে শট নিয়ে সুযোগ নষ্ট করেছেন।

বিবিসির প্রতিবেদন
যতদিন না এটি সত্যি হচ্ছে, ততদিন ভারতীয় ভক্তরা দূর থেকেই খেলা দেখবে। তারা মেসি, রোনালদো ও নেইমারদের জন্য গলা ফাটাবে। আর কুরাসাওয়ের মতো দেশের সাফল্য দেখে অবাক হবে, যা বিশ্বকাপে পৌঁছানো এ যাবৎকালের সবচেয়ে ছোট দেশ।

রোনালদোর লম্বা সময়ের প্রতিদ্বন্দ্বী মেসি আর্জেন্টিনার প্রথম ম্যাচেই করেছেন হ্যাটট্রিক। ভেঙেছেন পর্তুগাল অধিনায়কের বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড।

রোনালদোর লম্বা সময়ের প্রতিদ্বন্দ্বী মেসি আর্জেন্টিনার প্রথম ম্যাচেই করেছেন হ্যাটট্রিক। ভেঙেছেন পর্তুগাল অধিনায়কের বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড।