Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রোনালদোদের বিশ্বকাপ স্কোয়াডে ২৭ জন কেন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৯: ৫৮
রোনালদোদের বিশ্বকাপ স্কোয়াডে ২৭ জন কেন

বিশ্বকাপের জন্য ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিয়েছে পর্তুগাল। কোচ রবার্তো মার্তিনেজ ভরসা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদোতেই। ৪১ বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। তবে রোনালদো ছাড়াও মার্তিনেজের পর্তুগিজ দল এবার যথেষ্টই শক্তিশালী।

Advertisement
Advertisement
Advertisement

দলে আছেন রাফায়েল লিয়াও, পেদ্রো নেতা, গঞ্জালো রামোস, হোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা, হুয়াও নেবেস, বের্নার্দো সিলভা, রুবেন নেবেসরা। ইউরোপীয় ক্লাব ফুটবলে পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটির মতো দলে খেলা তারকাদের নিয়ে গঠিত পর্তুগাল দল এবার বিশ্বকাপে বাকিদের ভালোভাবেই চোখ রাঙাবে।

পর্তুগাল দল ঘোষণায় চমকও দিয়েছে। ২৬ জনের বদলে মার্তিনেজের দলটি ২৭ জনের। বিশ্বকাপে ২৬ জনের স্কোয়াড ঘোষণারই কথা সব দলের।

পর্তুগালের স্কোয়াড কেন ২৭ জনের? মার্তিনেজ যে দল দিয়েছেন, তাতে ৩ জনের জায়গায় গোলকিপার আছেন ৪ জন। তিনজন গোলকিপার থাকার নিয়ম থাকলেও মার্তিনেজ কেন চারজন গোলকিপার ডেকেছেন, সেটি স্পষ্ট নয়। তবে বিশ্বকাপে পর্তুগালকে ২৬ জনের স্কোয়াড নিয়েই যেতে হবে। হয়তো একজন গোলকিপারই তখন বাদ পড়বেন।

Advertisement
Advertisement
Advertisement

আগামী ২ জুন ফিফা আনুষ্ঠানিকভাবে ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড জানিয়ে দেবে। গোলকিপার ৩ জন রাখতে হবে দলে। তবে এর মধ্যে কোনো খেলোয়াড় যদি চোটে পড়েন, তবে দলের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টার আগ পর্যন্ত চোটগ্রস্ত খেলোয়াড়ের জায়গায় অন্য খেলোয়াড়কে নেওয়ার সুযোগ থাকবে।

বিশ্বকাপে পর্তুগাল আছে গ্রুপ ‘কে’–তে। আগামী ১৭ জুন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সঙ্গে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে তারা। ২৩ জুন দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ উজবেকিস্তান। ২৭ জুন শেষ ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে।

পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার

দিয়াগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো

ডিফেন্ডার

দিয়াগো দালোত, মাথিয়াস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনজালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, তমাস আরাউজো

মিডফিল্ডার

রুবেন নেভেস, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বের্নার্দো সিলভা, হুয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, সামু কস্তা

ফরোয়ার্ড

পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনজালো গুয়েদেস, গনজালো রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো

বিষয়: ফুটবলপর্তুগাল ফুটবলফিফা বিশ্বকাপ ২০২৬ক্রিস্টিয়ানো রোনালদোফিফাযুক্তরাষ্ট্রপর্তুগালফুটবল বিশ্বকাপ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।