ফুটবল

‘আমরা জানিনা সাফল্যকে কীভাবে উদযাপন করতে হয়’
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে যেন আকাশে উড়ছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু পরের টেস্টেই রীতিমতো নাকানিচুবানি খেয়ে হার। দুই ইনিংসের একটিতেও ১০০ ছোঁয়া সম্ভব হয়নি। এটাই কি টেস্ট ক্রিকেটের সত্যিকারের বাংলাদেশ? আমরা কি সাফল্য সহ্য করতে পারি না? সার্বিকভাবে দেশের ক্রিকেট কেমন চলছে?

কুয়ালালামপুরে বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বিডিএফসির নতুন কমিটি
কুয়ালালামপুরে অনুষ্ঠিত মালয়েশিয়ার পারসকিন্ডল প্রিমিয়ার কাপ ২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়া বিডিএফসি-মালয়েশিয়া দলের খেলোয়াড়দের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিডিএফসির এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

আসিয়ান কাপ না ব্রাজিল, নাকি দুটিই এক সঙ্গে?
বাংলাদেশের সমস্যাটা মধুর। ব্রাজিলের সঙ্গে বাংলাদেশ খেলবে কি খেলবে না—এটা নিয়ে দোটানা! ব্যাপারটা বেশ মজারও। ব্রাজিল নিজে থেকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশের সঙ্গে খেলার। এমন প্রস্তাব বাংলাদেশের জন্য বছর প্রতি আসবে না। আবার ফিফা আসিয়ান কাপও অনেক গুরুত্বপূর্ণ।

ইনফান্তিনোকে সরাতে এবার অনাস্থা ভোটের ভাবনা ফুটবলের আঞ্চলিক পরাশক্তিদের
বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, তিনটি কনফেডারেশনই অনাস্থা ভোটের পক্ষে থাকলেও একটি ব্যর্থ চ্যালেঞ্জ নিয়ে তাদের উদ্বেগ রয়েছে।

চার দিনেই দুবার মাঠে ঢলে পড়লেন, কী হয়েছে জার্মানির মুসিয়ালার?
২০২১ ইউরোতে ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেনের মাঠে অজ্ঞান হয়ে পড়ার ঘটনার ভয়াল স্মৃতির কারণে স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, কী হয়েছে জামাল মুসিয়ালার? তিনি আর ফুটবল খেলতে পারবেন কি না, এ প্রশ্নও উঠেছে।

ইনফান্তিনোর প্রকাশ্য সমালোচনার পর পদত্যাগ ফিফার শীর্ষ কর্মকর্তার
ফিফার চিফ অপারেটিং অফিসার (সিওও) কেভিন লামুর পদত্যাগ করেছেন। বিশ্বকাপ ও অন্য টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রকাশ্য সমালোচনা করার কয়েক সপ্তাহ পরই তিনি সরে গেলেন।

আমরা ডিসিপ্লিনড ছিলাম না, এটা মানতে রাজি নই
দেশের নারী ফুটবল যেকজন তারকা ফুটবলারের ঘাম, শ্রম আর ক্রীড়াশৈলির ওপর দাঁড়িয়ে সানজিদা আক্তার তাদের অন্যতম। কিন্তু বেশ অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ, অফফর্ম, সবমিলিয়ে। জাতীয় দলের বাইরে সময়টা কেমন কাটছে? জাতীয় দলে ফেরার আশা কি আদৌ করেন?

১১০ বছর পর ফিরে এল কথা বলা ড্রাম
কথা বলা ড্রামের কথা শুনেছেন কখনো? পাল্টা প্রশ্ন করতে পারেন–জগতের এত কিছু শুনব কী করে? ভনিতা বাদ। মূল কথায় আসি। এমনই একটি ড্রাম আছে কোট ডি আইভরি বা প্রচলিতভাবে যে দেশকে আইভরি কোস্ট বলা হয়, সে দেশে। বিশ্বকাপ ফুটবলে খেলা আইভরি কোস্টকে তো চেনেন নিশ্চয়–ওই যে দিদিয়ের দ্রগবার দেশ।

ইনফান্তিনোকে নিয়ে খোলা চিঠিতে কী বলেছে ইউরোপ, এশিয়া, আমেরিকা?
ইনফান্তিনো বিশ্ব ফুটবলে প্রকাশ্য বিদ্রোহের মুখে পড়েছেন। তিনি বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব আলাদা করে এর ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪২০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা প্রস্তাব করেছিলেন। পরে সেই পরিকল্পনা প্রত্যাহার করে নেন।

ফিফা সভাপতি ইনফান্তিনোর আম গেল, ছালাও যাবে?
ক্রীড়া অর্থনীতি বিশেষজ্ঞ ভিক্টর ম্যাথেসন বলেন, “মাত্র দুই সপ্তাহ আগেও তিনি যেন সাফল্যের শীর্ষে ছিলেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফল ক্রীড়া মেগা ইভেন্টের নেতৃত্ব দিচ্ছিলেন। আর মাত্র দুই সপ্তাহের ব্যবধানে তাকে এখন টিকে থাকার জন্য লড়াই করতে হচ্ছে।”

ফিফার সংকট মার্কিন বিশ্ব ব্যবস্থার অবসানের প্রতিফলন
ঐতিহাসিক বিবর্তন, চরম জনপ্রিয়তা এবং বিশাল বাজেটের ওপর ভিত্তি করে এটি বলা সম্পূর্ণ যৌক্তিক যে, বিশ্বজুড়ে ফুটবল নামে পরিচিত খেলাটি এখনো বিশ্বের শীর্ষ খেলা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে এর সর্বজনীন নাম ও নিয়মকানুন সত্ত্বেও এই খেলাটি যুক্তরাষ্ট্রে তেমন জনপ্রিয় হতে পারেনি। যেখানে ‘ফুটবল’ বলতে

সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল
শিক্ষামন্ত্রী জানান, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দেশের অন্যতম বড় এই ক্রীড়া আসরের সূচনা করবেন।

রাজস্ব খরচ না করেই বিশ্বকাপ সম্প্রচার করেছে সরকার: তথ্যমন্ত্রী
এ বছর রাজস্ব থেকে কোনো অর্থ খরচ না করেই বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করেছে সরকার। আগামী বিশ্বকাপকে লাভজনক করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান, নওগাঁয় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক
অভিযোগ স্বীকার করে শিক্ষক আব্দুস সালাম বলেন, "শিক্ষার্থীদের মারধর করায় আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। বিষয়টি নিয়ে অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব।"

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে সব মাদ্রাসায় ফুটবল দল গঠনের নির্দেশ
দেশের প্রতিটি মাদ্রাসায় ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ইয়ামালের শহরে বিশ্বজয়ের আনন্দ
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের বিশ্বকাপ জয়ের পর লামিন ইয়ামালের শৈশবের এলাকা রোকোফোন্ডায় উৎসবের জোয়ার বয়ে গেছে। এই ফুটবলার প্রতিটি গোলের পর তার প্রিয় রোকোফোন্ডার পোস্টাল কোড ৩০৪ প্রদর্শন করে নিজের শিকড়কে সম্মান জানান।

মিরপুরে আতশবাজির বিস্ফোরণে দগ্ধ ৪ যুবক
আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত জানান, বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে সিটি ক্লাব এলাকায় আতশবাজি ফোটানো হচ্ছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে আগুনে চারজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

‘যদি মনে হয় আর্জেন্টিনা জিতবে, তাহলেই জেতে’
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচটি ঘিরে ফুটবল বিশ্ব এখন এক অভূতপূর্ব উন্মাদনায় ভাসছে। আর্জেন্টিনার সমর্থকদের দৃঢ় বিশ্বাস, যেকোনো স্নায়ুচাপ সামলে ট্রফি নিজেদের করে নেবে। অন্যদিকে, স্পেনের তরুণ ও গতিময় ফুটবলের ভক্তরা ক্ষুরধার মিডফিল্ড এবং টিকিটাকা কৌশলের পক্ষে বাজি ধরছেন।

ফুটবল নিয়ে যত মারাত্মক মারামারি
ফুটবল নিয়ে মারামারির ইতিহাস

‘বিরক্তিকর’ ম্যাচেই ইতিহাসের মহাকাব্য
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাও ঠাঁই পাচ্ছে ইতিহাসে। এ ম্যাচে ইংল্যান্ড আর ফ্রান্স জন্ম দিয়েছে মহাকাব্যের। দশ গোলের পাগলাটে রাতে যারা ঘুমিয়ে কাটিয়েছেন, সকালবেলা ঘুম থেকে উঠে নিশ্চয়ই তাদের আক্ষেপের সীমা নেই।



