Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চালু হলো ফিফা শান্তি পুরস্কার, পেলেন ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১: ১১
চালু হলো ফিফা শান্তি পুরস্কার, পেলেন ট্রাম্প

বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাত পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ রাখার জন্য প্রথম ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুতে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ড্র অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

আল জাজিরা জানিয়েছে, পুরস্কার পেয়ে ফিফাকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, “আপনাদের অনেক ধন্যবাদ, এটি সত্যিই আমার জীবনের বিশেষ সম্মাননা। আমরা লাখ লাখ মানুষের জীবন রক্ষা করতে পেরেছি।”

অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে পদক ও সনদ তুলে দেন। তিনি বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করার জন্য তার (ট্রাম্পের) নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

ট্রাম্পকে একটি নতুন সোনালী ট্রফি, একটি সোনালী পদক ও একটি সনদ প্রদান করে ইনফান্তিনো তার উদ্দেশে বলেন, “এটা আপনার পুরস্কার, আপনার শান্তি পুরস্কার।”

সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল কানাডাSyria

ফিফার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত নভেম্বরে নিয়ন্ত্রক সংস্থাটি এ পুরস্কার ঘোষণা করে। মূলত, শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যতিক্রমী, অসাধারণ পদক্ষেপ গ্রহণকারী এবং বিশ্বজুড়ে মানুষকে ঐক্যবদ্ধ করা ব্যক্তিদের পুরস্কৃত করার জন্য এটি চালু করা হয়েছিল।

শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে ব্যাপক আলোচনায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও শেষ পর্যন্ত নোবেল ইনস্টিটিউটের বিজয়ীর তালিকায় থাকতে পারেননি তিনি। তবে শেষমেষ ফিফার শান্তি পুরস্কার পেলেন তিনি।

এদিকে, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, তারা ফিফার কাছে পুরস্কারটির মানদণ্ড, মনোনীতরা কারা এবং বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে আবেদন করেছিল, কিন্তু কোনো উত্তর পায়নি।

এইচআরডব্লিউয়ের খেলাধুলা বিষয়ক কর্মকাণ্ড তদারককারী মিংকি ওরডেন এক বিবৃতিতে বলেছেন, “সহিংসভাবে অভিবাসীদের আটক, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন এবং ফিফার নিজস্ব বর্ণবাদবিরোধী ও বৈষম্যবিরোধী প্রচার অভিযান বাতিল- এসব ঘটনার প্রেক্ষাপটে ফিফার তথাকথিত শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে।

বিষয়: আমেরিকাফুটবলনোবেল শান্তি পুরষ্কারডোনাল্ড ট্রাম্পফিফাযুদ্ধবিশ্বকাপ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।