Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

ভারতে কেন ফুটবল ম্যাচ খেলছেন না মেসি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৪: ০৩
ভারতে কেন ফুটবল ম্যাচ খেলছেন না মেসি

কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি শনিবার তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন। এই সফরে তিনি কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি ভ্রমণ করবেন।

Advertisement
Advertisement
Advertisement

লিওনেল মেসির ভারত সফরের শুরুটা হয়েছিল চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে। ‘সফরের প্রথম দিনে আয়োজকদের ব্যর্থতায় তাকে ঠিকমতো দেখতে না পেয়ে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে হট্টগোল, ক্ষুব্ধ দর্শকদের স্টেডিয়ামের চেয়ার ভাঙচুর ও নানা সম্পদ লুট করার মতো ঘটনা ঘটেছে।

মেসি ও দর্শকদের কাছে ক্ষমা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়mamata

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এরই মাঝে প্রধান আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইদিন রাতে হায়দরাবাদে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা পেলেন মেসি-সুয়ারেজ-ডি পলরা।

মেসির যখন মাঠে প্রবেশ করছেন, তখন প্রদর্শনী ফুটবল ম্যাচ চলছিল। দুই সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকে নিয়ে মেসি ভিভিআইপি বক্সে দাঁড়িয়ে সেই ম্যাচ দেখেছেন। কয়েকবার উচ্ছ্বসিতও হতে দেখা যায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে। মেসি স্টেডিয়ামে আসার পরই মাঠে নামেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

Advertisement
Advertisement
Advertisement

কিন্তু একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন ভারতে এসে কোনো ফুটবল ম্যাচ খেলেননি মেসি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ৩৮ বছর বয়সী মেসি বর্তমানে ভারতে আছেন মূলত ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের (মিট-অ্যান্ড-গ্রিট) সফরে। এই তিন দিনে তার কোনো ক্লাব বা আন্তর্জাতিক ম্যাচের সূচি না থাকায়, তিনি কোনো পূর্ণাঙ্গ ম্যাচে অংশ নেবেন না। এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রাখছে ইনস্যুরেন্স বা বিমার বিষয়টি।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মেসির রয়েছে বিশ্বের অন্যতম ব্যয়বহুল ক্রীড়াবিদ বিমা পলিসি। এই মহাতারকার বাঁ পায়ের জন্য ৯০ কোটি ডলারের বিমা করা আছে।

কলকাতায় মেসিকে দেখতে না পেয়ে মাঠে তুলকালামMessi

এই বিমা পলিসি মেসিকে ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ কোনো চোটের কারণে সম্ভাব্য আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা দেয়। তবে একই সঙ্গে এটি স্পষ্ট করে দেয় যে, জাতীয় দল বা ক্লাবের অফিসিয়াল ম্যাচ ছাড়া তিনি অন্য কোনো ধরনের খেলায় অংশ নিতে পারবেন না। আর তাই আর্জেন্টিনা জাতীয় দল ও আমেরিকার এমএসএল ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলা মেসির ভারতে কোনো ম্যাচ খেলবেন না।

এ ধরনের বিমা নীতিতে প্রদর্শনী ম্যাচ অন্তর্ভুক্ত থাকে না। এমন কোনো ম্যাচে খেলতে গিয়ে কোনো ফুটবলার চোটে পড়লে , তারা বড় অঙ্কের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।

তবে কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের পলিসি চুক্তিতে ‘লাভ অব দ্য গেম’ নামে একটি বিশেষ ধারা ছিল। শিকাগো বুলসের সঙ্গে সেই চুক্তি অনুযায়ী, তিনি যেকোনো সময়, যেকোনো জায়গায় এবং যেকোনো মানুষের সঙ্গে অনুমতি ছাড়াই বাস্কেটবল খেলতে পারতেন।

এমনকি ওইসব খেলায় চোট পেয়ে দলের হয়ে জর্ডান খেলতে না পারলেও শিকাগো বুলস তাকে পূর্ণ পারিশ্রমিক দিত। তবে মেসির বিমা পলিসির ক্ষেত্রে এ ধরনের কোনো বিশেষ ধারা থাকার তথ্য কখনোই জানা যায়নি।

আগামী ১৫ ডিসেম্বর ভারত সফর শেষ করার কথা রয়েছে মেসিদের।

বিষয়: ফুটবলফুটবলারআর্জেন্টিনালিওনেল মেসিভারত
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।