Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মেসিকে দেওয়া ১৫ কোটি টাকার ঘড়ি কী দিয়ে তৈরি?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৬: ০৩
মেসিকে দেওয়া ১৫ কোটি টাকার ঘড়ি কী দিয়ে তৈরি?

নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফুটবল তারকা লিওনেল মেসির ভারত সফর। সম্প্রতি এই সফরের অংশ হিসেবে মেসি গিয়েছিলেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রতিষ্ঠিত বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র 'ভান্তারা'তে। সে সময় মেসির হাতে একটি অত্যন্ত বিরল এবং বেশ দামি ঘড়ি দেখা যায়।

Advertisement
Advertisement
Advertisement

বিখ্যাত ‘রিচার্ড মিল’ ব্র্যান্ডের ঘড়িটি তাকে অনন্ত আম্বানি উপহার দিয়েছেন। অতি বিরল আরএম ০০৩-ভি২ জিএমটি ট্যুরবিলনের 'এশিয়া সংস্করণ' ঘড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১.২ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা। জানা গেছে, এটি একটি সীমিত সংস্করণের ঘড়ি। সারা দুনিয়াতে এই ঘড়ি আছে মাত্র ১২টি।

এই ঘড়িগুলো সাধারণত পৃথিবীর সবচেয়ে হালকা যান্ত্রিক ঘড়ি হিসেবে পরিচিত। এদের ওজন স্ট্র্যাপসহ মাত্র ১৮ থেকে ২০ গ্রামের মতো হতে পারে, যা একটি ছোট কাগজের ক্লিপের চেয়েও হালকা। অথচ এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে মহাকাশযানে ব্যবহৃত গ্রেড-৫ টাইটানিয়াম এবং কার্বন টিপিটির মতো অত্যন্ত মজবুত উপাদান।

এর ভেতরে থাকা ট্যুরবিলন মেকানিজম মধ্যাকর্ষণ শক্তির প্রভাব কাটিয়ে ঘড়িকে নিখুঁত সময় দিতে সাহায্য করে। রিচার্ড মিলের ঘড়িগুলো এমনভাবে তৈরি যে, এগুলো প্রচণ্ড ঝাঁকুনি বা আঘাত পেলেও টেনিস খেলা বা গাড়ি দুর্ঘটনার সময় নষ্ট হয় না। এমনকি ৫ হাজার থেকে ১০ হাজার জি-ফোর্স সহ্য করার ক্ষমতা রাখে এই সূক্ষ্ম যন্ত্রটি।

Advertisement
Advertisement
Advertisement

মেসি ছাড়াও এই সীমিত সংস্করণের ঘড়িটি যে সকল বিশ্বখ্যাত ব্যক্তিত্বের সংগ্রহে রয়েছে তারা হলেন- ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ, ফর্মুলা ওয়ান ড্রাইভার মিক শুমাখার, এফআইএর সাবেক প্রেসিডেন্ট এবং ফেরারি টিমের প্রধান জঁ তোদ, জোহরের ক্রাউন প্রিন্স তুঙ্কু ইসমাইল ইবনি সুলতান ইব্রাহিম এবং প্রখ্যাত ঘড়ি নির্মাতা কারি ভাউতিলিনেন।

তথ্যসূত্র: বিজনেস টুডে

বিষয়: ফুটবলমুকেশ আম্বানিফুটবলারলিওনেল মেসিতারকাভারত
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক