Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দাঁতভাঙা জবাব দিলেন, মেসির রেকর্ডও কেড়ে নিলেন রোনালদো

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০১: ১৭
দাঁতভাঙা জবাব দিলেন, মেসির রেকর্ডও কেড়ে নিলেন রোনালদো

ইশ, হ্যাটট্রিকটা হলো না! ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোলটা হতে হতেও হলো না, হ্যাটট্রিকটা আর পাওয়া হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর। ধারাভাষ্যকার বলছিলেন, রোনালদোর হ্যাটট্রিক না হওয়াই এই ম্যাচে পর্তুগালের একমাত্র অপ্রাপ্তি।

Advertisement
Advertisement
Advertisement

বয়স ৪১ হয়ে গেছে। নির্দিষ্ট করে বললে আজ উজবেকিস্তানের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো খেলতে নামলেন ৪১ বছর ১৩৮ দিন বয়সে। এ বয়সে সাবেক খেলোয়াড় হিসেবে ভিআইপি গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করার কথা তার। কিন্তু নামটা ক্রিস্টিয়ানো রোনালদো বলেই হয়তো, এ বয়সেও তিনি বিশ্বকাপে খেলাকে অবিশ্বাস্য কিছু আর মনে হয় না। নামটা রোনালদো বলেই এ বয়সেও তিনি দলের অন্যতম বড় ভরসা।

এবং সামর্থে ভাটা পড়লেও এ বয়সেও চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে দ্বৈরথটাতে এতটুকু ছাড় দেওয়ার ইচ্ছা রোনালদোর নেই!

কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে পর্তুগালের ১-১ গোলে ড্রয়ের পথে তার পারফরম্যান্স প্রশ্ন তুলে দিয়েছিল অনেক। এ বয়সে তিনি দলের বোঝা কি না, সে অপ্রিয় প্রশ্ন আরও জোরদার হয়েছে। সমালোচনা বুঝি রোনালদোকে তাতিয়ে দিয়েছে, তার ঝাল টের পেল আজ উজবেকিস্তান।

Advertisement
Advertisement
Advertisement

হিউস্টনে আজ রোনালদো করেছেন জোড়া গোল, তাতে উজবেকিস্তানকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে পর্তুগাল।

রোনালদো যেহেতু, স্বাভাবিকভাবেই গোলের হাত ধরে রেকর্ডেরও মেলা বসেছে। আজ দুই গোলে মেসির এক রেকর্ড ছুঁয়েছেন রোনালদো, আরেক রেকর্ডে পেরিয়ে গেছেন। আর একটা রেকর্ডে এমন জায়গায় চলে গেছেন রোনালদো, যা মেসির নাগালের বাইরেই থেকে যাবে।

প্রথম গোলেই হলো দুই রেকর্ড। ৬ মিনিটে পর্তুগালের প্রথম গোলটি করতেই প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়ে ফেললেন রোনালদো। মেসিও এবার ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন, কিন্তু ২০১০ বিশ্বকাপে গোলহীন মেসির কখনো এই রেকর্ড আর ছোঁয়া হবে না।

একই সঙ্গে মেসিকে যে রেকর্ডে ছুঁয়ে ফেললেন, তা বিশ্বকাপে প্রথম ও সর্বশেষ গোলের মধ্যে সবচেয়ে বেশি দিনের পার্থক্যের। ২০০৬ বিশ্বকাপে ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে প্রথম গোলের পর গতকাল অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজের ১৭ ও ১৮তম গোলটি মেসি করলেন, মাঝে কেটে গেছে ২০ বছর ১১ দিন। রোনালদোর ক্ষেত্রেও সময়ের পার্থক্যটা ঠিক একই। ২০০৬ বিশ্বকাপে ১৭ জুন ইরানকে দিয়ে রোনালদোর গোল-যাত্রার শুরু, আজ নিজের ৯ম ও ১০ম গোল করলেন। গোলসংখ্যায় সমতা না থাকুক, দুই দশকের ব্যবধান দুই মহাতারকার বিশ্বমঞ্চে ছড়ি ঘোরানোর দৈর্ঘ্যের কথা বলে।

৩৯ মিনিটে দ্বিতীয় গোলে মেসির গতকালই গড়া আরেক রেকর্ড পেরিয়ে গেলেন। অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোলে মেসি গড়েছেন বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে কোনো ম্যাচে জোড়া গোলের রেকর্ড, গতকাল মেসির বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন। রোনালদো আজ সে রেকর্ডকে আরও উচ্চতায় নিয়ে গেলেন।

সে পথে পর্তুগালের হয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও বনে গেলেন, পেছনে পড়ে গেলেন আরেক পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিও।

রোনালদোময় ম্যাচে পর্তুগালের সেরা খেলোয়াড় অবশ্য ছিলেন লেফটব্যাক নুনো মেন্দেস। রোনালদোর দুই গোলের মাঝে ১৭ মিনিটে পর্তুগালের দ্বিতীয় গোলটি করেছেন নুনো মেন্দেস, পুরো ম্যাচে রোনালদোদের আক্রমণে দারুণ সব ক্রসে উৎসও হয়ে ছিলেন।

পর্তুগালের বাকি দুই গোল দ্বিতীয়ার্ধে, এর মধ্যে ৬০ মিনিটে পর্তুগালের চতুর্থ গোলটি উজবেক গোলকিপার নেমাতভের আত্মঘাতী। ৮৭ মিনিটে পর্তুগালের পঞ্চম গোলটি বদলি নামা রাফায়েল লিয়াওয়ের।

পর্তুগাল ছন্দে ফিরল, রোনালদোর জবাব দেওয়া হলো, আপাতত কলম্বিয়ার ম্যাচের আগে পয়েন্ট তালিকার শীর্ষেও থাকছে পর্তুগাল। আক্ষেপ শুধু একটাই, কখনো উজবেক ডিফেন্ডার খুসানভের গোললাইন সেইভ, কখনো অল্পের জন্য মিস রোনালদোর হ্যাটট্রিকটা হতে দিল না।

বিষয়: ফিফা বিশ্বকাপ ২০২৬ক্রিস্টিয়ানো রোনালদোলিওনেল মেসিপর্তুগাল ফুটবলউজবেকিস্তান
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।