Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শুরুতেই উজ্জল মেসি-এমবাপ্পে-হালান্ড, এবার পালা রোনালদোর?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১৪: ৫১
শুরুতেই উজ্জল মেসি-এমবাপ্পে-হালান্ড, এবার পালা রোনালদোর?

৪৮ দলের বিশ্বকাপের ষষ্ঠ দিনে এসে মাঠে নেমেছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। সময়ের অন্যতম সেরা তিন ফুটবলার প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন। দলের জয়ে রেখেছেন বড় অবদান। তাই সবার চোখ এখন আরেক তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর দিকে, যিনি এখনও মাঠে নামেননি। কঙ্গোর বিপক্ষে অবশ্য পর্তুগাল অধিনায়ক কোন ভূমিকায় থাকবেন, তা নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা।

Advertisement
Advertisement
Advertisement

রোনালদোর এটি ষষ্ঠ বিশ্বকাপ। অধরা শিরোপার লক্ষ্যে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবেন তিনি। বিশ্বকাপের আগে থেকেই ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড শুরুর একাদশে থাকবেন কি না, সেই আলোচনা চলছে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, বদলি হিসেবেই খেলানো উচিত আল নাসর তারকাকে।

তবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ রবের্তো মার্তিনেস বলেছেন ভিন্ন কথাই, “রোনালদো আমাদের অধিনায়ক এবং দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। এই দলে সবাই তাদের ভূমিকা সম্পর্কে অবগত। রোনালদো জানে তাকে আমাদের প্রয়োজন। আমরা তার সর্বোচ্চটা বের করে নিতে চাইব।”

বয়স যে স্রেফ একটা সংখ্যা, তা অবশ্য রোনালদো প্রতিনিয়ত প্রমাণ করেই চলেছেন। তবে তিনি মাঠে নামার আগে মেসি, এমবাপ্পেরা যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতে কিছুটা হলেও চাপ বেড়ে গেছে তার ওপর।

Advertisement
Advertisement
Advertisement

রোনালদোর লম্বা সময়ের প্রতিদ্বন্দ্বী মেসি আর্জেন্টিনার প্রথম ম্যাচেই করেছেন হ্যাটট্রিক। ভেঙেছেন পর্তুগাল অধিনায়কের বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড। এমবাপ্পেও কম যাননি। সেনেগালের বিপক্ষে ফ্রান্সকে জিতিয়েছেন জোড়া গোলে। আর নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডও ইরাকের বিপক্ষে করেছেন দুই গোল।

তাই দেখার বিষয় হবে, নিজের শেষ বিশ্বকাপের শুরুটা কেমন করেন রোনালদো। তিনি কী পারবেন মেসির মত দুর্দমনীয় কিছু করতে?

বিষয়: কিলিয়ান এমবাপ্পে২০২৬ বিশ্বকাপআর্লিং হালান্ডফিফা বিশ্বকাপ ২০২৬ক্রিস্টিয়ানো রোনালদোলিওনেল মেসি
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।