Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এ কেমন রোনালদো!

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৮: ৪২
এ কেমন রোনালদো!

যার সঙ্গে সেরার লড়াই চলে আসছে বছরের পর বছর ধরে, সেই লিওনেল মেসি এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচেই করেছেন হ্যাটট্রিক আরেক তারকা কিলিয়ান এমবাপ্পের নামের পাশে রয়েছে জোড়া গোল। অথচ ক্রিস্টিয়ানো রোনালদো টানা দ্বিতীয় বিশ্বকাপে গোল খরার মধ্যেই বন্দী রইলেন। কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ১-১ গোলে ড্রয়ের ম্যাচে আরও একবার বড় মঞ্চে বড্ড অচেনা ছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড।

Advertisement
Advertisement
Advertisement

ছয় বিশ্বকাপ খেলা রোনালদো কাতার আসরে ছিলেন সবচেয়ে মলিন। এক পর্যায়ে তো জায়গা হারাতে হয় একাদশেও। সেবার পর্তুগালের শেষ চার ম্যাচে গোলের দেখা পাননি ৪১ বছর বয়সী রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার (৯৭১) বিস্ময়করভাবে এরপর একটা গোলও করতে পারেননি ২০২৪ সালের ইউরোতেও।

ফলে বড় টুর্নামেন্টে (নেশন্স লিগ বাদে) টানা ১০ ম্যাচ ধরে গোলবঞ্চিত রোনালদো। অথচ জাতীয় দলের হয়ে নিজের শেষ ১৬ ম্যাচে ১০ গোল করেছিলেন তিনি, যা আভাস দিচ্ছিল বিশ্বকাপে দারুণ কিছুরই।

মেসির হ্যাটট্রিকের দিনে রোনালদো ৯০ মিনিট শুধু দেখেই গেলেনronaldo

সেই কারণেই পর্তুগাল দল রোনালদোকে নিয়ে দ্বিতীয় চিন্তা আর করেনি। সোজা জায়গা করে দিয়েছে একাদশে। আর সেটাই শেষ পর্যন্ত রবের্তো মার্তিনেসের দলকে বিপদে ফেলে দিয়েছে। কারণ, রোনালদো গোল না করার পাশাপাশি যে উপহার দিয়েছেন ভীষণ ছন্দহীন ফুটবল। আক্রমণে কোনো অবদানই রাখতে ব্যর্থ হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

৯০ মিনিটে খেলে রোনালদো গোলের জন্য শটই নিতে পেরেছেন মাত্র ৩টি। একটিও আবার ছিল না লক্ষ্যে। সতীর্থরাও যাও কিছু সুযোগ তৈরি করেছিলেন, হাস্যকর ভুলে সে সব নষ্ট করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

আক্রমণভাগে রোনালদোর উপস্থিতি পর্তুগালকে অনেকটাই ১০ জনের দলে পরিণত করে। অবশ্য অধিনায়ককে দলের অন্যরাও খুব একটা ভরসা করছেন বলেও দৃশ্যমান হয়নি। ২০২২ বিশ্বকাপের মত এবারও গোলের সামনে রোনালদোকে তুলনামূলক কম পাস দিতে দেখা গেছে তাদের।

সেটা তারা ইচ্ছাকৃতভাবে করেছেন, এমনটা বলা কঠিন। তবে রোনালদোকে ছাড়া নিজেদের প্রতিটি ম্যাচেই যেভাবে গোলবন্যায় প্রতিপক্ষকে ভাসিয়েছে পর্তুগাল, তাতে ‘পুঁচকে’ কঙ্গোর বিপক্ষে এমন পারফরম্যান্স অনেক প্রশ্নেরই জন্ম দিচ্ছে।

তবে কি দলের অন্য সদস্যরা রোনালদোকে দলে বা একাদশে দেখতে চাচ্ছেন না? নাকি সমস্যাটা তার নিজেরই? গ্রুপ পর্ব তথা বিশ্বকাপে পর্তুগাল যদি ভালো কিছু করতে চায়, তাহলে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে রোনালদোকেই।

আর যদি না পারেন, তাহলে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিতে হবে খালি হাতে আর চোখের জলেই। বিশ্ব সেরার মঞ্চে রোনালদো কী নিজেকে ফিরে পাবেন?

বিষয়: ফুটবলপর্তুগাল ফুটবলখেলাক্রিস্টিয়ানো রোনালদোপর্তুগাল
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।