
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মৃতরা হলো—ঢাকার শনির আখড়া এলাকার ফারুকের ছেলে মো. কায়েস (১৩) এবং দনিয়া এলাকার রাজুর ছেলে মিরাজ (১৫)। তারা দুজনেই স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে স্কুল ফাঁকি দিয়ে ঢাকা থেকে ৭ বন্ধু মিলে সোনারগাঁওয়ে মেঘনা নদীতে বেড়াতে আসে। দুপুর আড়াইটার দিকে তারা সবাই মিলে নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে কায়েস ও মিরাজ পানিতে তলিয়ে যায়। বাকি পাঁচ বন্ধু অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর নদী থেকে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জোন-২ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল উদ্ধার কাজে নামে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর দুই কিশোরের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।