উপজেলা

ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি বরদাশত করা হবে না: ত্রাণমন্ত্রী
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে কোনো ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বুধবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় আটক ১৮
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চুরি ও মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার ও মৃত্যুর গুজবের জেরে থানায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে উপজেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুমোদন পেল তিনটি নতুন উপজেলা ও একটি থানা
জনপ্রশাসন ও সেবাদান আরও উন্নত করার লক্ষ্যে জাতীয় বাস্তবায়ন কমিটি প্রশাসনিক পুনর্বিন্যাস (নিকার) তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানার অনুমোদন দিয়েছে।

মেঘনায় ডুবে দুই বন্ধুর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

রোববার থেকে যে ৩০ উপজেলায় মিলবে হামের টিকা
সাখাওয়াত বলেন, “আগামীকাল রোববার সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু হবে।”

চুন দিয়ে কি মধু পরীক্ষা করা যায়?
নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলার পিয়ার আলী জানালেন, তিনি প্রায় চার দশক ধরে গ্রামে গ্রামে মধুর চাক কাটেন।

যে গাছটি ঘিরে আছে নানা কিংবদন্তি
রাজশাহীর পবা উপজেলার ৬ নম্বর হরিয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন তেঁতুল গাছ। অনেক জায়গাজুড়ে ডালপালা মেলে দাঁড়িয়ে থাকা গাছটি নিয়ে প্রচলিত আছে নানা গালগপ্পো। অনেকের দাবি, গাছটির বয়স প্রায় ৫০০ বছর।

লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র যত দ্রুত সম্ভব উদ্ধার করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।

ঐতিহ্যবাহী হুমগুটি খেলা
১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী হুমগুটি খেলা। ফুলবাড়িয়া উপজেলার বড়ই আটা গ্রামে এই খেলার আয়োজন করা হয়। অনেকের দাবি, খেলাটি কয়েক শ বছরের প্রাচীন।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। হাওর অধ্যুষিত এই উপজেলার তাপমাত্রা আজ রোববার সকালে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।



