Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

১৬ আগস্ট ‘ফ্যামিলি কার্ড’-এর উদ্বোধন, পাবে কত পরিবার?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৮: ২৬
১৬ আগস্ট ‘ফ্যামিলি কার্ড’-এর উদ্বোধন, পাবে কত পরিবার?
ছবি: সংগৃহীত

পাইলট প্রকল্পের সাফল্য শেষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। পরবর্তী চার বছরের মধ্যে প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারকে এই উদ্যোগের অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। খবর বার্তা সংস্থা ইউএনবির।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা আসে।

সমাজকল্যাণমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর আগামী অক্টোবরের শেষের মধ্যে পর্যায়ক্রমে এটি দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় সম্প্রসারিত করা হবে। মূল কার্যক্রমের আগে দেশের ৫৬টি এলাকায় এর পাইলট প্রকল্প পরিচালনা করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সমাজকল্যাণমন্ত্রী বলেন, নেত্রকোণার কলমাকান্দা এবং যশোরে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কিছু ছোটখাটো ত্রুটি পাওয়া গেলেও তা ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। অন্যদিকে বাকি ৫৪টি এলাকায় বাস্তবায়িত প্রকল্পে জালিয়াতির হার ছিল মাত্র ৩ শতাংশের নিচে, যা প্রকল্পের সাফল্যকে প্রমাণ করে।

প্রকল্পটির কাঠামোগত দিক ব্যাখ্যা করে জাহিদ হোসেন বলেন, সুবিধাভোগী পরিবারগুলোর সামাজিক ও আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে তা নিয়মিতভাবে ডাটাবেজে আপডেট করা হবে। ফলে কোনো পরিবার দরিদ্রতার সীমা অতিক্রম করলে বা নতুন করে আর্থিক সংকটে পড়লে স্বয়ংক্রিয়ভাবে তালিকায় প্রয়োজনীয় পরিবর্তন আনা যাবে।

প্রকৃত হকদারদের নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে ইউনিয়ন পর্যায়ে গণশুনানির আয়োজন করা হবে। প্রতি মাসে সংগৃহীত তথ্য যাচাই-বাছাই ও হালনাগাদ করা হবে, যাতে কোনো যোগ্য পরিবার বাদ না পড়ে এবং অযোগ্য কেউ সুবিধা নিতে না পারে। মন্ত্রী জোর দিয়ে বলেন, ধর্ম, রাজনৈতিক পরিচয় বা জাতিগত কারণে কোনো ধরনের পক্ষপাত করা হবে না; কেবল নিরপেক্ষ যোগ্যতাই হবে কার্ড পাওয়ার একমাত্র মাপকাঠি।

বিষয়: কিশোরগঞ্জসরকারতারেক রহমানঅর্থমন্ত্রীউপজেলা
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।