নদী

খুলনায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
খুলনার বটিয়াঘাটার নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার কাজীবাছা নদীর তীরে প্রিমিয়ার মিলস সংলগ্ন পশ্চিম কিনারা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রণজিৎ বাওয়ালীদের চার দশকের আন্দোলন, সমাধান মেলেনি, মিলবে কী?
ভবদহ আন্দোলনের প্রায় পাঁচ দশক হলেও কোনো মীমাংসা হয়নি। যে মানুষটি এই আন্দোলনের পুরোধা সেই চারণকবি রণজিৎ বাওয়ালী চিরবিদায় নিলেন গত ৫ আগস্ট। কিন্তু তার শুরু করা আন্দোলন থামেনি, মেলেনি ভবদহ সংকটের কোনো মীমাংসাও

সাগরে লঘুচাপের শঙ্কা, থাকতে পারে ভ্যাপসা গরম
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এই সময়ে সারা দেশের আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। ফলে ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে

পানির ওপর হাঁটার স্বপ্ন কি বাস্তব হতে যাচ্ছে?
মাঝেমাঝেই কি মনে হয়–ইশ পানির ওপর যদি হাঁটতে পারতাম! মনে হওয়াটা অস্বাভাবিকও না। অন্তত একটু বৃষ্টিতেই ডুবে যাওয়া এই শহরে এমন মনে না হওয়াই বরং অস্বাভাবিক। ঢাকা কিংবা চট্টগ্রাম ভারী বৃষ্টি মানেই নাগরিক দুর্গতি। তখন বিকল্প থাকে দুটি– হয় কালো এঁদো জলে পা ভিজিয়ে কাজে বের হও, নয়তো ঘরবন্দি হয়ে থাক।

পানির ওপর দিয়ে হাঁটা–৩০০০ বছরের স্বপ্ন কি তবে বাস্তব হচ্ছে?
প্যারিসের সেইন নদীর ওপর ইলেকট্রিক সার্ফবোর্ডে চড়ে বলা যায় উড়ছে অনেকে। এ এক নতুন অভিজ্ঞতা। ভীষণ রোমাঞ্চকর এই অভিজ্ঞতা মানুষ পেতে চেয়েছে বহু আগে থেকেই। ৩০০০ হাজার বছর আগের গ্রিক মিথ, মিশর কিংবা ভারতীয় পুরাণ কোথায় নেই এই জলরাশি জয়ের গাথা?

‘একটি নদীর জন্ম আসলে বর্জ্য ফেলার জন্য হয়নি’
রাজধানী হিসেবে এই ঢাকার বয়স কম হলো না। ১৬১০ সালে বাংলার মোগল সুবেদার ইসলাম খান ঢাকাকে করেছিলেন রাজধানী। তার মানে এ বছর ৪১৬তম বর্ষপূর্তি এই শহরের। যদিও শহর হিসেবে এর ইতিহাস আরও পুরনো। সিটি করপোরেশন বলছে, এ উপলক্ষে উৎসব হবে। সেই উৎসবের ডামাডোলে চাপা পড়ে যাবে একটি নদীর কান্না।

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ চান প্রধানমন্ত্রী
ঢাকার চারপাশের নদীগুরোর দূষণ রোধে দ্রুত সমন্বিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন চান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক এক বৈঠকে তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর
শাহাদাৎ স্বাধীন জানান, সভায় ঢাকার চারপাশের নৌপথ সচল করার পাশাপাশি আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সারা দেশে বাড়তে পারে বৃষ্টি, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ
দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

গঙ্গা চুক্তি: পুরনো ফর্মুলা নাকি নতুন আঞ্চলিক দৃষ্টিভঙ্গি?
১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে। এর ফলে চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা নতুন করে গতি পাচ্ছে। জনপরিসরে আলোচনার বড় একটি অংশ জুড়ে রয়েছে চুক্তিটি কি কেবল নবায়ন করা হবে, নাকি এতে সংশোধন আনা হবে? কিন্তু এর চেয়েও বড় ও গুরুত্বপূর

বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, লালমনিরহাটে বন্যার আশঙ্কা
উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছে পৌঁছেছে। বর্তমানে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করায় দেখা দিয়েছে বন্যার আশঙ্কা।

সিলেটে আবারও বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কায় নিম্নাঞ্চলের বাসিন্দারা
দীপক রঞ্জন দাশ বলেন, “ভৌগোলিক কারণে মেঘালয়ের পানি দ্রুত নেমে যাওয়ায় সাময়িক ফ্ল্যাশ ফ্লাড দেখা দিলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে সবাইকে পর্যাপ্ত নিরাপদ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত এবং বন্যার সময় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সতর্ক থাকতে হবে।”

গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ৩১ স্থানে ফাটল, আতঙ্কে শহরবাসী
কয়েক দিনের টানা ভারী বর্ষণে গাইবান্ধা শহর রক্ষা বাঁধের অন্তত ৩১টি স্থানে বড় ধরনের গর্ত ও ভাঙন দেখা দিয়েছে। ঘাঘট নদীর পানির চাপে বাঁধ ভেঙে জেলা শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে সম্ভাব্য বন্যার আতঙ্কে রয়েছেন বাঁধসংলগ্ন এলাকার বাসিন্দারা।

বিপৎসীমার ওপরে কুশিয়ারার পানি, উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা
দেশের উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদী এরইমধ্যে দুটি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে উত্তরাঞ্চলের কিছু জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

চট্টগ্রামে নদীতে কাঠ সংগ্রহে নেমে ভেসে গেল তরুণ
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ইন্সপেক্টর অজুর্ন বাড়ই চরচাকে বলেন, “ওই যুবক নৌকায় করে নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহে গিয়েছিলেন। পানির তীব্র স্রোতে নদীতে পড়ে তিনি তলিয়ে যান। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ঘটনাস্থলে তল্লাশি করেও রাত ৮টা পর্যন্ত তার হদিস পায়নি।

৫ নদীর পানি বিপৎসীমার উপরে
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশের উজানে ভারতের চেরাপুঞ্জিতে (মেঘালয়) ১০৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চট্টগ্রামে (২০৩ মিমি)।

গঙ্গার পানি চুক্তির গুরুত্ব বুঝে ভারত এগিয়ে আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আমাদের যে দ্বিপক্ষীয় আলোচনা হচ্ছে। সব আলোচনা তো দৃশ্যমান নয়। আলোচনা তো চলতে থাকে।

পাহাড়ি ঢলে কাঁপছে ফেনীর তিন নদী, নির্ঘুম লাখো মানুষ
ফুলগাজীর বাসিন্দা সাহাব উদ্দিন উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, সবচেয়ে ভয় লাগে গভীর রাত নিয়ে। কখন যে বাঁধ ভেঙে ঘরের ভেতর পানি চলে আসে, সেই আতঙ্কে চোখের পাতা এক করতে পারছি না।

চাঁদপুরে ঘূর্ণিস্রোতে কার্গোডুবি, ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনার প্রবল ঘূর্ণিস্রোতে ৫ হাজার বস্তা ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

ভারী বৃষ্টিতে থানচিতে আটকা পড়েছেন শতাধিক পর্যটক
বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ও যাতায়াত ব্যাহত হওয়ায় থানচির দুর্গম এলাকার তিনটি পর্যটনকেন্দ্রে এখনো শতাধিক পর্যটক আটকা রয়েছেন।



