Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জমি নিয়ে দুই পক্ষের বিবাদ, দুর্গা মন্দির ভাঙচুরের অভিযোগ

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১৭: ৪৩
জমি নিয়ে দুই পক্ষের বিবাদ, দুর্গা মন্দির ভাঙচুরের অভিযোগ

বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় জমি নিয়ে দুই পক্ষের বিবাদের জেরে ১৫০ বছরের পুরোনো একটি মন্দির ভেঙে প্রতিমা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৯ নভেম্বর দিবাগত রাতে একটি পক্ষ ভাড়া করা লোক দিয়ে সেই জমি দখল করে সেখানে থাকা প্রতিমা পাশের নদীতে ফেলে দেয় বলে অভিযোগ।

Advertisement
Advertisement
Advertisement

এ নিয়ে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করেন সুন্দরদী এলাকার বাসিন্দা নারায়ণ মিত্র।

নারায়ণ মিত্রের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, এই জমির মালিক ব্রজবিলাশ মিত্রের কাছ থেকে তিনি এই জমি কেনেন। জমির ওপর প্রায় ১৫০ বছরের পুরোনো সুন্দরী মিত্রবাড়ী সার্বজনীন দুর্গা মন্দির রয়েছে। প্রতিবছর সার্বজনীন দুর্গা পূজাসহ ওই মন্দিরে নানা ধর্মীয় অনুষ্ঠান পালন হয়ে আসছে।

নারায়ণ মিত্র বলেন, ‘‘সরকারি অনুদানের ওপর নির্ভরশীল মন্দিরটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাধ্যমে একটি কমিটি গঠন করে পরিচালিত হচ্ছে। গত ১৯ নভেম্বর দিবাগত রাতে মৃত ব্রজ বলাশ মিত্রের ছেলে রিপন মিত্র ও সুমন মিত্র ওয়ারিশসূত্রে মন্দিরের ওই জমি নিজেদের দাবি করে ভাড়া করা লোকজন নিয়ে পরিকল্পিতভাবে পুরোনো দুর্গা মন্দিরটি ভেঙে ফেলে জোরপূর্বক জমি দখল করে নেয়।’’

Advertisement
Advertisement
Advertisement

লিখিত অভিযোগে নারায়ণ মিত্র আরও উল্লেখ করেন, রিপন মিত্র ও সুমন মিত্রসহ তাদের ভাড়া করা লোকজন মন্দিরের প্রতিমা এবং পূজার সামগ্রী পার্শ্ববর্তী পালরদী নদীতে ফেলে দিয়েছে। এ ঘটনায় আজ বুধবার বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হলে বিচারক ওই সম্পত্তির ওপর স্থগিতাদেশ জারি করেন। সম্পত্তির দখল ও রেকর্ডের বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য গৌরনদী মডেল থানার ওসিকে নির্দেশ প্রদান করা হয়েছে।

তবে জমি দখল ও দুর্গা মন্দিরের প্রতিমা এবং পূজার সামগ্রী পাশ্ববর্তী পালরদী নদীতে ফেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রিপন মিত্র ও সুমন মিত্র বলেন, জমিটি ওয়ারিশসূত্রে পাওয়া। তাদের মায়ের অসুস্থতার কারণে ঋণের দায়ে জর্জরিত হয়ে জমিটি বিক্রি করে দিয়েছেন। বিষয়টি নিয়ে উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়ে বসা হয়েছিল। সহকারী কমিশনার উভয়পক্ষকে জমির মূল কাগজপত্র নিয়ে যেতে বলেছেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘‘বুধবার সকালে পুনরায় দখল প্রক্রিয়া শুরুর খবর পেয়ে দুবার ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। এখনো আদালতের নির্দেশের কপি হাতে পাইনি। কাগজ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

বিষয়: পূজাবরিশাল বিভাগবরিশালনদীপুলিশদুর্গাপূজাবরিশাল জেলামন্দিরআদালত
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।