দুর্ঘটনা

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
জামালপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

ময়মনসিংহে ট্রাকচাপায় ২ অটোরিকশা আরোহী নিহত
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশারচালকসহ আহত হয়েছেন আরও চারজন।

লিফটে ওঠার সময় মাথায় আঘাত, প্রাণ গেল অবসরপ্রাপ্ত শিক্ষকের
রাজধানীর হাজারীবাগে বাসার লিফটে ওঠার সময় পড়ে গিয়ে লিফটের দরজার সঙ্গে মাথায় আঘাত পেয়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছে। তিনি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, তিন বন্ধু নিহত
ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিম্বাবুয়েতে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৭
জিম্বাবুয়েতে একটি মিনিবাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতরা একটি গির্জার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানিয়েঝে দেশটির পুলিশ।

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল নারীর
রাজধানীর শ্যামপুরে ঢাকা-হাইওয়ে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিনা বেগম (৩৪) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি অফিস শেষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শ্যামপুর হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২
সিরাজগঞ্জ সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

কক্সবাজারে নৌকাডুবিতে নিখোঁজ নিউজিল্যান্ডের নাগরিকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে বিদেশি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের নাগরিক আলবার্ট জংয়ের মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরও তিন সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে সমিতিপাড়া সমুদ্র উপকূলে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে প্রাণহানি: ক্ষমা চাইলেন মালিক, ক্ষতিপূরণের চেক হস্তান্তর
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে পুরোনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসের সংস্পর্শে নিহত ১০ শ্রমিকের পরিবারকে ৭ লাখ টাকা করে ক্ষতিপূরণ সহায়তা দিয়েছে কর্তৃপক্ষ।

জয়পুরহাটে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের
ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, যাত্রীবাহী একটি ট্রেনের বগির স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীদের রক্ষা করা সম্ভব হয়েছে।

হাজারীবাগে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
রাজধানীর হাজারীবাগে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহমান নামে (৫৫) এক চালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে হাজারীবাগ থানাধীন মনেশ্বর রোডের একটি অটোরিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। গ্যারেজের মালিক মো. আরিফ মিয়া বলেন, “দুপুরে গ্যারেজে এসে অটোরিকশায় চার্জ

সেই ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
জাহাজটি কাটার জন্য ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড সর্বশেষ পরিবেশগত ছাড়পত্র নিয়েছিল ২০২৫ সালের ১৩ আগস্ট।

বিহারে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭
ভারতের বিহারের লাখিসরাই জেলায় অশোক ধাম মন্দিরের বাইরে পদদলিত হয়ে অন্তত সাত তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ সোমবার সকালে মন্দিরের বাইরে বিপুলসংখ্যক ভক্তের সমাগমের মধ্যে এ ঘটনা ঘটে।

‘চালক ঘুমিয়ে পড়ায়’ হাঙ্গেরিতে উল্টে গেল বাস, নিহত ১২
হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের একটি বাস উল্টে ১২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় সময় আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস’ লিকেজ, নিহত বেড়ে ৯
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে একটি শিপ ইয়ার্ডে পুরাতন জাহাজের ট্যাংকে কাজ করতে গিয়ে বিষক্রিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মতিউর রহমান নামে আরও একজন মারা যান।

সাভারে প্রেশার কুকারে পেঁচানো ‘শক্তিশালী’ বোমা নিষ্ক্রিয়
সাভারের সাধাপুর এলাকার একটি মসজিদের মাঠ থেকে উদ্ধার করা প্রেশার কুকার দিয়ে তৈরি একটি ‘শক্তিশালী’ বোমা নিরাপদে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বুধবার বিকেলে দীর্ঘ চার ঘণ্টার চেষ্টা চালিয়ে ডিএমপির বিশেষায়িত দলটি বোমাটি নিষ

বরিশালে ক্লাস চলাকালে পলেস্তারা খসে শিক্ষক আহত
বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে মাথায় পড়ে আহত হয়েছেন এক শিক্ষক। এ ঘটনায় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো শিক্ষার্থী আহত হয়নি। গতকাল সোমবার উজিরপুর সদরের সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।

মগবাজারে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর মগবাজার এলাকায় বেপরোয়া গতির একটি লরি ধাক্কায় জামান আহমেদ (৪২) ও রিয়াদ হোসেন (২২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন (৪০) নামে আরও এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

৪ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া সেতুতে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত ও পাঁচজন গুরুতর আহত হওয়ার ঘটনায় চার দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পট

মসজিদের ছাদ পরিষ্কারের সময় বিদ্যুতায়িত হয়ে সিসিক কর্মীর মৃত্যু
সিলেট নগরীর ছড়ারপার এলাকায় একটি মসজিদের ছাদ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নাইম (২০) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। আজ রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। তারা সবাই সিলেট সিটি করপোরেশনের (সিসিক) তত্ত্বাবধানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন।



