Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বলিভিয়ায় নোটভর্তি সামরিক উড়োজাহাজ মহাসড়কে বিধ্বস্ত, নিহত ১৫

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮: ৪৫
বলিভিয়ায় নোটভর্তি সামরিক উড়োজাহাজ মহাসড়কে বিধ্বস্ত, নিহত ১৫

বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে অর্থবাহী একটি সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

এতে মহাসড়কের প্রায় এক ডজন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারদিকে নোট ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো সালিনাস জানান, হারকিউলিস সি-১৩০ মডেলের উড়োজাহাজটি নতুন মুদ্রিত বলিভীয় মুদ্রা বহন করছিল। লা পাজ রাজধানীর পাশ্ববর্তী শহর এল আল্টোর একটি বিমানবন্দরে অবতরণের সময় এটি রানওয়ে থেকে ছিটকে পড়ে পাশের একটি মাঠে গিয়ে থামে। ফায়ার সার্ভিস কর্মীরা প্লেনটিতে লাগা আগুন নেভাতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস প্রধান পাভেল তোভার জানান, অন্তত ১৫ জন মারা গেছেন। তবে নিহতরা আরোহী নাকি মহাসড়কের গাড়ির যাত্রী ছিলেন, তা তিনি স্পষ্ট করেননি। অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী সালিনাস নিহতের নির্দিষ্ট সংখ্যা জানাননি। তিনি জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

বলিভীয় বিমান বাহিনীর জেনারেল সার্জিও লোরা জানান, শুক্রবার রাত পর্যন্ত উড়োজাহাজের ছয়জন ক্রু সদস্যের মধ্যে দুজনকে খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও জানান, বিমানটি পূর্বঞ্চলীয় শহর সান্তা ক্রুজ থেকে মালামাল নিয়ে আসছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে উড়োজাহাজের ধ্বংসাবশেষ, দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি এবং রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তোভারের মতে, অন্তত ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উড়োজাহজটি বলিভীয় বিমান বাহিনীর মালিকানাধীন ছিল এবং এটি কেন্দ্রীয় ব্যাংকের নোট বহন করছিল। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে ছড়িয়ে পড়া নোটগুলো সংগ্রহ করতে মানুষ ভিড় করছে, আর দাঙ্গা পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।

তবে কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এস্পিনোজা পরে জানান, এই নোটগুলোর কোনো আইনি বৈধতা নেই। কারণ সেগুলো কোনো সিরিয়াল নম্বর বসানো হয়নি। তিনি জানান, নোটগুলো লা পাজ-এ নিয়ে যাওয়া হচ্ছিল, তবে ঠিক কত পরিমাণ অর্থ সেখানে ছিল তা তিনি উল্লেখ করেননি।

কর্তৃপক্ষ সাময়িকভাবে ওই বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা স্থগিত করেছে।

বিষয়: আহতনিহতদক্ষিণ আমেরিকাবলিভিয়াদুর্ঘটনা
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।