আহত

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

হাজারীবাগে দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা আহত
রাজধানীর হাজারীবাগে বিএনপি নেতা আলী জামানের (৫৫) উপর হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মহসীন নামে আরও একজন আহত হয়েছেন।

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
জামালপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

ময়মনসিংহে ট্রাকচাপায় ২ অটোরিকশা আরোহী নিহত
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশারচালকসহ আহত হয়েছেন আরও চারজন।

গেন্ডারিয়ায় এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন—হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চা-দোকানি আলমগীর হোসেন

জিম্বাবুয়েতে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৭
জিম্বাবুয়েতে একটি মিনিবাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতরা একটি গির্জার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানিয়েঝে দেশটির পুলিশ।

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬
নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই দুর্যোগের কবলে পড়ে অন্তত ১ হাজার ৯২৪ জন এখনো নিখোঁজ রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাশিয়ার গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে বাংলাদেশি কর্মী নিহত, আহত ৩৫
রাশিয়ার আমুর অঞ্চলে একটি গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের পর আগুনে লেগে এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ৩৫ জন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন।

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২
সিরাজগঞ্জ সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নেপাল ও চীনের তিব্বতে বন্যায় নিখোঁজ বেড়ে অন্তত ১৫০০
পুলিশ ও পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, নেপালে নিখোঁজ ৮২৬ জনের মধ্যে প্রায় ৫০০ জন বিদেশি। অন্যদিকে চীনে নিখোঁজের সংখ্যা ৫৫৮ জন, এর মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক।

চেয়ারে বসাকে কেন্দ্র রাবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরও হয়েছে। এতে দুই বিভাগের অন্তত ১২ শিক্ষার্থী আহত হয়েছেন।

কক্সবাজারে নৌকাডুবিতে নিখোঁজ নিউজিল্যান্ডের নাগরিকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে বিদেশি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের নাগরিক আলবার্ট জংয়ের মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরও তিন সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে সমিতিপাড়া সমুদ্র উপকূলে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর

জানাজার সময় সুরতহাল করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, পরে প্রত্যাহার
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রিয়াজুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপমৃত্যুর ঘটনার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতার কারণেই সুরতহাল প্রতিবেদন তৈরি করতে তাদের পাঠানো হয়েছিল।

চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের নির্বাচনে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গিয়ে টিয়ার শেল নিক্ষেপ করলে উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে পুলিশ ও শ্রমিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।আজ মঙ্গলবার হালিশহর থানাধীন

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমে বিরল টর্নেডোতে অনেকে আহত, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় চলতি সপ্তাহে বজ্রঝড় শুরু হওয়ার সময়ই টর্নেডোটি আঘাত হানে। এর আগে এই গ্রীষ্মে অঞ্চলটিতে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছিল।

গিনির রাজধানীতে ভাগাড়ের বর্জ্য ধসে ৩০ জন নিহত
ঘটনাস্থলে সাংবাদিকদের সিরে দিয়ালো নামে এক নারী জানান, তার পাঁচ সন্তানই নিহত হয়েছে। তিনি বলেন, “আমি আমার সব সন্তানকে হারিয়েছি। এখন আমি শুধু সৃষ্টিকর্তার ওপর ভরসা করতে পারি।”

ইউক্রেনে শপিং সেন্টারে রাশিয়ার হামলায় নিহত ১৬
জেলেনস্কি এই হামলাকে “সম্পূর্ণ নিন্দনীয় ও জঘন্য” বলে অভিহিত করেন। তিনি বলেন, প্রথম ড্রোন হামলার আধা ঘণ্টা পর দ্বিতীয় একটি রুশ ড্রোন শপিং সেন্টারটিতে আঘাত হানে। তার দাবি, জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবেই দ্বিতীয় হামলাটি চালানো হয়।

সুইডেনে স্কুলে তলোয়ার নিয়ে এক তরুণের হামলা, নিহত ১, আহত ২
গ্রীষ্মের ছুটি শেষে শিক্ষার্থীরা স্কুলে ফেরার কিছুদিন পর ফাগেরস্তায় এই সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন।

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের হামলা
একপর্যায়ে মাদরাসা শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করে। সে সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। মাদরাসার ছাত্ররাও পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাল্টা ঢিল ছুড়তে শুরু করে। এতে মাদরাসা শিক্ষার্থী ও পুলিশসহ ৩০ জন আহত হয়।

ভুল চিকিৎসার অভিযোগে ঢামেকের চিকিৎসকের ওপর হামলা, গ্রেপ্তার ১
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান (৫৫) হামলার শিকার হয়েছেন।



