Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মুন্সিগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত ব্যবসায়ী ঢাকা মেডিকেলে ভর্তি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ২৮
মুন্সিগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত ব্যবসায়ী ঢাকা মেডিকেলে ভর্তি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হাজী আব্দুল কাইয়ুম দেওয়ান (৩৮) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement
Advertisement
Advertisement

গতকার শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গুয়াগাছিয়া কেন্দ্রীয় মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার বিকেলে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে যান কাইয়ুম দেওয়ান। আসরের নামাজ আদায় করে গুয়াগাছিয়া কেন্দ্রীয় মসজিদ থেকে বের হওয়ার পথে তার ওপর হামলা করা হয়। হামলাকারীরা তার হাত ও পায়ের রগ কেটে দেয় এবং পায়ে চার রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

হামলার পর রক্তাক্ত অবস্থায় কাইয়ুম দেওয়ানকে প্রথমে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢামেকের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisement
Advertisement
Advertisement

আহত কাইয়ুম দেওয়ানের ছোট ভাই মো. মাইন উদ্দিন দেওয়ান জানান, তার ভাই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও শিল্পপতি। সম্প্রতি গুয়াগাছিয়া এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য তিনি ও তার ভাই বাড়িভাড়া দিতে সম্মত হন।

দেশজুড়ে গুলি-কোপাকুপি, প্রথম ৭ দিনেই ২০ খুনখুন

পরিবারের অভিযোগ, পুলিশ ফাঁড়ি স্থাপনের পর এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও মাদক ব্যবসা বন্ধ হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী কাইয়ুম দেওয়ানকে প্রকাশ্যে ও গোপনে হুমকি দিতে থাকে। এ নিয়ে আগেও পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে দাবি পরিবারের।

মাইন উদ্দিন দেওয়ান আরও জানান, গত ৮ সেপ্টেম্বর সংশ্লিষ্ট একটি ঘটনার পর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শন করে সঠিক তদন্তের নির্দেশ দেন এবং যৌথ বাহিনীর কাছে অভিযোগ দেন। কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও সম্প্রতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন সময় কাইয়ুম দেওয়ানকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তিনি বর্তমানে ঢামেকের ওসেকে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিষয়: আহতমুন্সিগঞ্জঢামেকহামলাদুর্বৃত্তব্যবসায়ী
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।