মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জে ফটোসাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
মুন্সিগঞ্জে আলোকচিত্রী কবির হোসেনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় সঙ্গে থাকা তার ছোট ভাইকেও পিটিয়ে আহত করা হয়।

হাসপাতালে নেওয়া হয়েছে দীপু মনিকে
মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য আজ রোববার সকালে তাকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) নেওয়া হয়েছে।

মুন্সিগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত ব্যবসায়ী ঢাকা মেডিকেলে ভর্তি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে হাজী আব্দুল কাইয়ুম দেওয়ান (৩৮) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

