Advertisement Banner

হাসপাতালে নেওয়া হয়েছে দীপু মনিকে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হাসপাতালে নেওয়া হয়েছে দীপু মনিকে
দীপু মনি। ফাইল ছবি

মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য আজ রোববার সকালে তাকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) নেওয়া হয়েছে।

কারা সদর দপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ চরচাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জান্নাত-উল ফরহাদ বলেন, ‘‘আজ রোববার ভোরে দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তার শারিরীক পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।’’

সম্প্রতি, চাঁদপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং বিএনপি নেতার বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়।

২০২৪ সালের ১৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সম্পর্কিত