Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মানিকগঞ্জে দেবরের বিরুদ্ধে ভাবি-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ মে ২০২৬, ১২: ২০
মানিকগঞ্জে দেবরের বিরুদ্ধে ভাবি-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ ও তার দেড় বছর বয়সী কন্যাসন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। এই হামলায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামীও।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল শনিবার রাতে উপজেলার বাচামারা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের আবদুস সালামের (৪০) স্ত্রী আমেনা বেগম (২৮) এবং তাদের দেড় বছরের ছেলে আসওয়াদ। হামলায় গুরুতর আহত সালামকে আশঙ্কাজনক অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় ও জমির মালিকানা নিয়ে আবদুস সালামের সাথে তার ছোট ভাই ইউসুফ আলীর (৩৫) দীর্ঘদিনের বিরোধ ছিল।

Advertisement
Advertisement
Advertisement
ধারের ৪৫০ টাকা না পেয়ে রাজশাহীতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যাrajshahi (2)

শনিবার রাত ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে বড় ভাই ও ভাবির সাথে ইউসুফের তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে ইউসুফ ধারালো অস্ত্র দিয়ে আমেনা ও তার শিশুপুত্রের ওপর চড়াও হন। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

স্ত্রী-সন্তানকে বাঁচাতে সালাম এগিয়ে গেলে ইউসুফ তাকেও কুপিয়ে গুরুতর জখম করেন। পরে প্রতিবেশীরা এসে সালামকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরপরই অভিযুক্ত ইউসুফ এলাকা ছেড়ে পালিয়ে যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরেই এই জোড়া খুন হয়েছে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

বিষয়: আহতকুপিয়ে জখমনিহতদৌলতপুর (মানিকগঞ্জ)মানিকগঞ্জ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।