ঢামেক

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ১
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে সাগর খান ইমরান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় গুলিতে আহত হয়েছেন জাকারিয়া (৩২) নামে আরও এক ব্যক্তি। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর সরদার গলি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)

সবুজবাগে ‘প্রেমের ঘটনায়’ ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
সিফাতকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু হাসান জানান, নেহা নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে জয় ও আরও ২-৩ জনের সঙ্গে সিফাতের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সিফাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

কেন্দ্রীয় কারাগারের হাজতি ও কয়েদির ঢামেকে মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের আবুল বাশার (৫৪) নামে এক হাজতি ও আব্দুল কাইয়ুম (৬২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালের দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শনিরআখড়ায় ব্যবসায়ীকে ও দারুসসালামে জানালা দিয়ে নারীকে গুলি
রাজধানীর শনিরআখড়া ও দারুসসালাম এলাকায় পৃথক দুটি ঘটনায় একজন ক্রোকারিজ ব্যবসায়ী ও একজন নারী গুলিবিদ্ধ হয়েছেন। দুজনেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শনিবার রাত ৮টা ১৫ মিনিট থেকে সাড়ে ৮টার মধ্যে এই ঘটনা দুটি ঘটে। এরমধ্যে দারুসসালামের ঘটনায় একজনকে আটকের তথ্য পাওয়া গেছে।

ডেমরায় মাদক নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল রিকশাচালকের
রাজধানীর ডেমরায় মাদক সেবন নিয়ে বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৫০) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রনি (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে ডেমরার কামারগোপ ৪ নম্বর গেট মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। পুলিশ আটকের আগে স্থানীয়রা ওই যুবককে গণধোলাই দেয়।

ঢামেকে হাজতির মৃত্যু
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকের স্বাস্থ্যকর্মীদের যাতায়াতে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু করা হয়।

আগামী বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস
দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আগামী বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল নারীর
রাজধানীর শ্যামপুরে ঢাকা-হাইওয়ে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিনা বেগম (৩৪) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি অফিস শেষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শ্যামপুর হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ধানমন্ডিতে তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
রাজধানীর ধানমন্ডি থানার মধুবাজার এলাকায় একটি বাসায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রাসেল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রাজধানীতে দুই ‘ছিনতাইকারীর দ্বন্দ্ব’, ছুরিকাঘাতে নিহত এক
রাজধানীর কদমতলীতে দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে একজন নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। কদমতলী থানার উপপরিদর্শক (

ঢাকা মেডিকেলের চিকিৎসককে মারধর: আসামি আদিলকে ৫ দিনের রিমান্ডে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. আসাদুর রহমানকে মারধর ও রক্তাক্ত জখমের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জীবন ওরফে আদিলকে (২২) পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

কামরাঙ্গীরচরে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে রিশাত জাহান অমি (১৬) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে রিশাত আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার। সে ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

কানের দুল ছিনতাই করে পালানোর সময় ‘পিটুনিতে’ যুবকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার প্রধান সড়কে এক নারীর কানের দুল ছিনতাই করে পালানোর সময় জনতার ‘গণপিটুনিতে’ অজ্ঞাতনামা (৩৩) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল তিনটার দিকে যাত্রাবাড়ীর মূল সড়কে এ ঘটনা ঘটে।

ভৈরবে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় মো. আল আমিন সৈকত (৪০) যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা ও সাবেক পৌর কাউন্সিলর নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। নিহতের শ্যালক মো. বাকিবিল্লাহ জানান, রাত ১২টার দিকে আল আমিন

ডেমরায় মিক্সচার ট্রাক থেকে পড়ে যুবক নিহত
রাজধানীর ডেমরায় মিক্সার ট্রাক পরিষ্কার করার সময় ওপর থেকে পড়ে মেহেদী হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আব্দুর রবের ছেলে। তিনি পেশায় মিক্সার ট্রাকের হেলপার ছিলেন।

কৌশলে গৃহকর্মীর লাশ রেখে পালানো সেই গৃহকর্তা স্ত্রী শ্বশুরসহ কারাগারে
তার আগে গত ১২ আগস্ট শাহবাগ থানা পুলিশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ১৫ বছর বয়সী এক কিশোরীর অজ্ঞাত লাশ উদ্ধার করে।

ঢামেকে ভর্তি জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল, কেটে ফেলা হতে পারে পা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল আহমেদকে (২১)। থাইল্যান্ডে ২০ মাসের চিকিৎসার পর দেশে এনে এক মাস পর্যবেক্ষণের জন্য তাকে ঢামেকে ভর্তি রাখা হয়েছে।

জামায়াতে ইসলাম থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর
জামায়াতে ইসলামী থেকে ইসলামী শব্দটা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর (ভিপি নুর)। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনে আহত সোহানুর রহমান সোহানকে দেখতে এসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ আহ্বান

ভুল চিকিৎসার অভিযোগে ঢামেকের চিকিৎসকের ওপর হামলা, গ্রেপ্তার ১
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান (৫৫) হামলার শিকার হয়েছেন।



