Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নিখোঁজের ৪ দিন পর অফিসের জেনারেটর রুমে মিলল যুবকের মরদেহ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯: ৩৭
নিখোঁজের ৪ দিন পর অফিসের জেনারেটর রুমে মিলল যুবকের মরদেহ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নিখোঁজের চার দিন পর একটি প্রতিষ্ঠানের জেনারেটর রুম থেকে বিজয় (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এস এম সোলিম ইন্ডাস্ট্রিজে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহমুদুর রহমান জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে প্রতিষ্ঠানটির অ্যাডমিন ম্যানেজারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ১১টার দিকে এস এম সোলিম ইন্ডাস্ট্রিজের একটি বদ্ধ জেনারেটর রুম থেকে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় বিজয়ের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং মরদেহের পাশে একটি রক্তমাখা ইট পড়ে থাকতে দেখা যায়।

ওসি আরও জানান, গত বৃহস্পতিবার অফিসে যাওয়ার পর থেকেই বিজয় নিখোঁজ ছিলেন। তিনি কড়াইল বস্তিতে থাকতেন। এ ঘটনায় পরিবার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলেও বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে জানানো হয়নি।

Advertisement
Advertisement
Advertisement

পুলিশ জানায়, অফিসের পিয়ন রাজু অ্যাডমিন ম্যানেজারকে ফোন করে জানিয়েছিল, সে এবং বিজয় একসঙ্গে জেনারেটর রুমে ঢুকেছিল। তবে রাজু বের হয়ে এলেও বিজয় বের হয়েছে কি না, সে বিষয়ে তিনি জানেন না। বর্তমানে পিয়ন রাজু পলাতক এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এই হত্যাকাণ্ডে রাজু জড়িত থাকতে পারে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মাহমুদুর রহমান। তিনি জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

বিষয়: মেডিকেল হাসপাতালমরদেহঢামেকনিহত
সর্বশেষ
  • ১

    ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

  • ২

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ৩

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৪

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৫

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

সম্পর্কিত
  • ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

    ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

    সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে আশুলিয়ায় এবার তিনটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন মনিরুজ্জামান হৃদয়। তিনি ২০২২ সালে আশুলিয়ায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগে ২০২৩ সালে ৭ মাস জেল খাটেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন পান। এরও আগে ২০১৪ সালে ফরিদপুরে একটি হত্যা মামলায় জেলে খেটেছিলে

  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।