চরচা প্রতিবেদক

রাজধানীর বাংলামোটর এলাকায় এসির আউটডোর ইউনিটে কাজ করার সময় নিচে পড়ে আব্দুস সবুর নামের এক মিস্ত্রি মারা গেছে প্রাণ গেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস সবুর ‘ইলেক্ট্রমার্ট’ নামের একটি প্রতিষ্ঠানে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। দুর্ঘটনাটি ঘটে বাংলামোটরের স্বপ্ন ধরা কমপ্লেক্সে এসি সার্ভিসিং করতে গিয়ে।
নিহত সবুরের সহকর্মী মাসুদ জানান, তারা কয়েকজন মিলে ভবনে এসি স্থাপনের কাজ করছিলেন। একতলায় আউটডোর ইউনিটে কাজ করার সময় হঠাৎ সবুর নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মীরা আরও জানান, সবুর উত্তরায় বাস করতেন এবং দুই মাস আগে তার বিয়ে হয়েছিল।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।