Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টায় শতভাগ অপসারণের দাবি ডিএসসিসির

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৬, ১৩: ৫০
কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টায় শতভাগ অপসারণের দাবি ডিএসসিসির

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা শতভাগ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম নিয়ে রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ডিএসসিসির প্রশাসক বলেন, কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা শতভাগ অর্জিত হয়েছে। বর্তমানে পুরো শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে।

মো. আবদুস সালাম জানান, কেবল কোরবানির বর্জ্যই নয়, সাধারণ নগর বর্জ্য অপসারণ, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ—সবকিছুই এখন সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। কর্মী সংকট নিরসনে ইতোমধ্যে সরকারকে জানানো হয়েছে এবং জনবল বাড়ানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

Advertisement
Advertisement
Advertisement

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, “রাজধানীর ৭৫টি ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি নির্ধারণে ইতোমধ্যে জরিপ (সার্ভে) সম্পন্ন হয়েছে। যেসব এলাকায় ডেঙ্গুর প্রভাব বেশি হতে পারে, সেখানে আগামী সপ্তাহ থেকেই বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালু করা হবে। এর আওতায় প্রাথমিক চিকিৎসা ও প্রতিরোধমূলক নানা ব্যবস্থা নেওয়া হবে।”

নগর ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়ার্ড পর্যায়ে মনিটরিং জোরদার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের আরও ক্ষমতায়ন করা হয়েছে যাতে তারা নিয়মিত কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেন। যার যেখানে দায়িত্ব, সেখানে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

ডিএসসিসি প্রশাসক দাবি করেন, প্রধানমন্ত্রীর সরাসরি তদারকির কারণে নগর পরিষেবা কার্যক্রমে বড় ধরনের গতি এসেছে। তিনি বলেন, “আমরা সৌভাগ্যবান যে এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি নিয়মিত আমাদের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। এতে একটি শক্তিশালী জবাবদিহিতা তৈরি হয়েছে। এই জবাবদিহিতা যদি ওয়ার্ড পর্যায় পর্যন্ত পুরোপুরি পৌঁছে দেওয়া যায়, তাহলে নগর ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।”

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে যেন প্রধানমন্ত্রীর সরাসরি তদারকি ছাড়াই সিটি কর্পোরেশন নিজস্ব উদ্যোগেই সব কাজ সফলভাবে সম্পন্ন করতে পারে, সেই লক্ষ্যেই তারা কাজ করছেন।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা নতুন সংযুক্ত ১৮টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা ব্যবস্থা, বিশেষ করে শ্যামপুর ও জুরাইন এলাকার নাজুক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

জবাবে প্রশাসক দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার কথা স্বীকার করে বলেন, “নতুন সংযুক্ত ওয়ার্ডগুলোতে এখনো পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা চালু করা সম্ভব হয়নি। অনেক জায়গায় ড্রেনেজ, রাস্তা ও লাইটিং ব্যবস্থার বড় ঘাটতি রয়েছে। মানুষ বাধ্য হয়ে ড্রেন বা খালে ময়লা ফেলছে। তবে এসব সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য একটি মাস্টার প্ল্যান রয়েছে এবং সরকারের কাছে বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে।”

নগর পরিচ্ছন্নতায় নাগরিক সচেতনতার ওপর বিশেষ জোর দিয়ে আবদুস সালাম বলেন, “জনগণের সম্পৃক্ততা ছাড়া শতভাগ সাফল্য সম্ভব নয়। শহর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে ৫০ শতাংশ দায়িত্ব সিটি কর্পোরেশনের হলে, বাকি ৫০ শতাংশ দায়িত্ব নাগরিকদের।”

তিনি সতর্ক করে বলেন, নগর পরিচ্ছন্নতায় কোনো কর্মকর্তা বা কর্মচারীর অবহেলা বরদাস্ত করা হবে না। প্রতিটি ওয়ার্ডের সমস্যা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়: বর্জ্যবর্জ্য অপসারণকোরবানি ঈদডিএসসিসিকোরবানি
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক