Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

টিকে গেলেন রোনালদো, পর্তুগালের রোমাঞ্চকর জয়

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৮: ২৭
টিকে গেলেন রোনালদো, পর্তুগালের রোমাঞ্চকর জয়

একটু আগেই গোল করে ফেরালেন সমতা। তবে খানিক বাদেই বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় ক্রিস্টিয়ানো রোনালদোর চেহারায় রাজ্যের হতাশা। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে তাকে আরও হতাশ করে সমতা টেনে উদযাপনে মেতে উঠল ক্রোয়েশিয়া। তবে নাটকীয়তায় ভরপুর ম্যাচে বাতিল হল সেই গোল। হৃদয় ভাঙল লুকা মদরিচদের, শেষ হাসি রোনালদোর পর্তুগালের।

Advertisement
Advertisement
Advertisement

রাউন্ড অব ৩২-এর শুক্রবার সকালের ম্যাচে ২-১ গোলে শেষ ১৬-তে পৌঁছেছে পর্তুগাল। দলটির হয়ে জয়সূচক গোলটি করেন গনসালো রামোস।

শেষ আটে যাওয়ার লড়াইয়ে স্পেনের বিপক্ষে খেলবে পর্তুগাল।

ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়েই ইতিহাসের পাতায় নাম লেখান রোনালদো। বিশ্বকাপের নকআউট পর্বে ৪১ বছর বা তার বেশি বয়সে মাঠে নামা প্রথম ফুটবলার তিনিই।

Advertisement
Advertisement
Advertisement

ম্যাচের চতুর্থ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল পর্তুগাল। স্তানিশিচকে দুর্দান্ত গতিতে পেছনে ফেলে রাফায়েল লিয়াও বাইলাইন থেকে বক্সের ভেতরে কাট-ব্যাক করে পাস বাড়ান ব্রুনো ফার্নান্দেসকে। প্রথম টাচেই শট নেন তিনি, তবে ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ দারুণ সেভে তা ফিরিয়ে দেন।

স্কটল্যান্ডের লো-ব্লক রক্ষণের সামনে বিরতির আগে সেভাবে আর সুবিধা করতে পারেনি পর্তুগাল। ৫৩তম মিনিটে আচমকাই গোল করে বসে ক্রোয়েশিয়া। মাত্তেও কোভাচিচ মাঝমাঠ থেকে ডান প্রান্তে ফাঁকা জায়গায় থাকা সুচিচের দিকে বল ছড়িয়ে দেন। সুচিচ বক্সের দিকে কাট-ইন করে বাড়ান ডান দিক দিয়ে ওভারল্যাপ করে ওঠা স্তানিশিচের কাছে। তিনি বক্সে নিখুঁত ক্রস দেন, যা থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে জোরালো শটে বল জালে পাঠান।

এর কিছুক্ষণ পর বক্সের বাইরে থেকে লেয়াওয়ের দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে। ৬০তম মিনিটে ক্রোয়েশিয়ার জালে বল জড়িয়ে উল্লাস শুরু করে দিয়েছিলেন রোনালদো। তবে ভিএআর অফসাইডের কারণে তা বাতিল করে দেয়।

৬৪তম মিনিটে অবশ্য পেনাল্টি থেকে গোল করতে ভুল হয়নি রোনালদোর। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন মাঝ বরারব শট রেখে। এর মধ্য দিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে নিজের অষ্টম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেয়েছেন রোনালদো। বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন ৪১ বছর বয়সী রোনালদো। এতদিন এটি ছিল আরেক পর্তুগিজ পেপের দখলে (৩৯ বছর ২৮৩ দিন)।

৭৫ মিনিটে ডাবল সেভে পর্তুগালকে বাঁচান গোলকিপার। একাই দুটি শট নেন কোভেচিচ, যার একটি আবার পোস্টে আঘাত করে। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর দিকে, তখনই ব্যবধান গড়ে দেন বদলি নামা রামোস।

গোটা ম্যাচে দারুণ খেলা লেয়াওর উঁচু করে বাড়ানো ক্রসে হেড থেকে ঠিকানা খুঁজে নেন পিএসজি স্ট্রাইকার। তবে ১১২তম মিনিটে ফের নাটক। এবার পর্তুগালের জালে বল পাঠিয়ে আনন্দে ফেটে পড়ে ক্রোয়েশিয়া। তবে ভিআর সেই গোল বাতিল করে দেয় অফসাইডের কারণে। তাতেই বিদায় নিশ্চিত হয়ে যায় গত দুই বিশ্বকাপে সেমিফাইনাল খেলা ক্রোয়েশিয়ার।

বিষয়: ২০২৬ বিশ্বকাপফিফা বিশ্বকাপ ২০২৬ক্রিস্টিয়ানো রোনালদোক্রোয়েশিয়াপর্তুগাল
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।