আইসিসি

৭ বছরে যেভাবে বদলে গেল টেস্টের বাংলাদেশ
টি-টোয়েন্টির এই যুগে ক্রিকেটারদের টেস্টের প্রতি আকর্ষণ বজায় রাখতে এটি ছিল মাস্টারস্ট্রোক। এই কারণেই বাংলাদেশের টেস্ট দলের অংশ হতে চান সবাই। টেস্ট ক্রিকেটে ভালো করার পূর্বশর্ত একটা টেস্ট সংস্কৃতি গড়ে তোলা।

ডারউইন জয়ে যা দেখছেন মাইকেল আথারটন
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়কে টেস্ট ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও মহাকাব্যিক অধ্যায় বলছেন সাবেক ইংলিশ টেস্ট অধিনায়ক মাইকেল আথারটন। তিনি অস্ট্রেলিয়ার ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় লেখা এক কলামে বলেছেন, এই জয়ে বাংলাদেশ টেস্টে অস্ট্রেলিয়ার সব দর্প, অহম ভেঙে চুরমার করে দিয়েছে।

উপহাসটা অস্ট্রেলিয়াকে ফিরিয়ে দিল বাংলাদেশ
অস্ট্রেলিয়া ২৩ বছর টেস্ট খেলতে বাংলাদেশকে কেন ডাকেনি? বছরের পর বছর নানা অজুহাত, আপত্তি আর বাহানা দিয়ে বাংলাদেশকে অস্ট্রেলিয়া বঞ্চিত করেছে। বাংলাদেশকে টেস্ট খেলতে না ডাকতে প্রতিবারই এমন সব যুক্তি, বাহানা ক্রিকেট অস্ট্রেলিয়া তুলে ধরত, যেগুলো জানলে আপনি হাসবেন, অবাক হবেন! যে তুচ্ছ–তাচ্ছিল্য অস্ট্রেলিয়া

২৩ বছর পরও অস্ট্রেলিয়ায় একই অবহেলার শিকার বাংলাদেশ
২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশকে টেস্ট খেলতে হয়েছিল অখ্যাত দুই ভেন্যুতে। ২৩ বছর পর আরেকটি সফরেও নাজমুল হোসেনের দল খেলতে পারবে না সিডনি, মেলবোর্ন বা পার্থের মত বিখ্যাত ভেন্যুগুলোতে। বারবার শুধু বাংলাদেশকেই এই অবহেলা করে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। দায়টা কার?

কি থাকছে ওয়ানডে বিশ্বকাপের নতুন ফরম্যাটে?
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ বিশ্বকাপে পরিবর্তনের হাওয়া আগে থেকেই ছিল। স্কটল্যান্ডের এডিনবরায় আইসিসির বার্ষিক সম্মেলনের পর নতুন ফরম্যাটের ঘোষণা দেওয়া হয়েছে। আইসিসির আশা, এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচের গুরুত্ব বেড়ে যাবে।

বিসিবির কার্যক্রম বন্ধ করে দিতে চান আমিনুল?
ঘটনার সূত্রপাত ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন থেকে। সেখানে বলা হয়েছে, আইসিসির কাছে চলতি সপ্তাহে প্রায় ১৪ পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছেন আমিনুল। সেখানে তিনি বর্তমান পরিচালনা পর্ষদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিসিবিকে কোনো ধরনের আর্থিক সহায়তা না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

‘সব টেস্টেই’ আসছে গোলাপি বল
ক্রিকেটে কয়েকটি বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো দিনের বেলার টেস্টেও প্রচলিত লাল বলের বদলে গোলাপি বল ব্যবহারের অনুমোদন।

‘লাল’ বলের টেস্টে গোলাপি বল, আসছে আরও যত নিয়ম
ম্যাচ চলাকালে কোনো বোলারের অ্যাকশন সন্দেহজনক মনে হলে ‘হক-আই’ প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিক মূল্যায়নের সুযোগ পাবেন আম্পায়ার। তবে এই পদ্ধতি ঠিক কীভাবে কার্যকর হবে, সেই ব্যাপারে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

‘হেলাফেলা করে বিপিএল আয়োজন করা যাবে না’
কেন বিপিএলের জনপ্রিয়তা তলানির দিকে? কেন বারবার জোড়াতালি দিয়েই আয়োজন করা হয় বিপিএল? ঘুম থেকে উঠেই কি বিপিএলে দল কেনা সম্ভব? বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত কার ছিল? এমন অনেক প্রশ্নের উত্তর নিয়ে চরচার মুখোমুখি বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু।

‘অনেক মেয়ে ভয়ে ক্রিকেটে আসছে না’
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুমানা আহমেদ সম্প্রতি চরচার সঙ্গে কথা বলেছেন নারী ক্রিকেটারদের নিরাপত্তা, সিনিয়র খেলোয়াড়দের প্রতি অসম্মানসহ কয়েকটি বিষয়ে।

১৩ এপ্রিলকে কীভাবে ভুলবে বাংলাদেশ?
১৯৯৭ সালের ৯ এপ্রিল বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করা আর ১৩ এপ্রিল আইসিসি ট্রফি জয়; আনন্দ তাই বাঁধ ভেঙেছিল। রাস্তায় তারুণ্যের মিছিল আর রঙ খেলা সেদিন ছুঁয়ে গিয়েছিল সবাইকে। বাড়ির আপাত গম্ভীর মুরুব্বির মুখেও ছিল হাসি। তৃপ্তির হাসি। ওই রকম সময় আসলেই আর আসেনি বাংলাদেশে।

১৩ এপ্রিল, ১৯৯৭: এমন তারিখ আর কখনো আসেনি বাংলাদেশে
১৯৯৭ সালের দুটি তারিখকে কখনোই ভুলতে পারবে না বাংলাদেশের ক্রিকেট। একটি ৯ এপ্রিল, অন্যটি ১৩ এপ্রিল। শুধু ক্রিকেট কেন, এ দুটি তারিখ যে বাংলাদেশের গোটা একটি প্রজন্মই কখনো ভুলবে না। ৯ এপ্রিল বিশ্বকাপযাত্রা নিশ্চিত করা গিয়েছিল।

আইসিসিই আমিনুলের শেষ ভরসা?
গত রোববার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভেঙে দেয় আমিনুলের বোর্ড কমিটি। বিসিবি নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে করা তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় এনএসসি। সেদিনই তামিমের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে।

কেন এখনও নিজেকে বিসিবি সভাপতি দাবি আমিনুলের?
বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া কোনোভাবেই মানতে পারছেন না আমিনুল। তিনি নিজেকে দাবি করছেন বিসিবির বৈধ সভাপতি হিসেবে। বিসিবিতে আর কোনো নির্বাচনের আইনগত ভিত্তিই দেখছেন না আমিনুল। মঙ্গলবার রাতে নিজেকে বিসিবি সভাপতি হিসেবে উল্লেখ করে দীর্ঘ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন।

‘আইসিসি-ভারত কেউই এই বোর্ডকে সমর্থন করবে না’
একের পর এক বিসিবি পরিচালক পদত্যাগ করছেন। বিসিবির অস্থিরতা নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন ক্রীড়া সাংবাদিক আতিফ আজম।

‘বাংলাদেশে ক্রিকেট সংস্কৃতি গড়ে ওঠেনি তাই বিশ্বকাপ বয়কট’
টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশকে ছাড়াই। ১৯৯৬ সালের পর এই প্রথম ক্রিকেটের কোনো বিশ্বকাপে ছিল না বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপ না খেলে, কী লাভ হলো বাংলাদেশের? বিষয়টি কী শুধুই আত্মগরিমার ব্যাপার? ক্রীড়া সাংবাদিক আতিফ আজম কলকাতা গিয়েছিলেন বিশ্বকাপের দুটি ম্যাচ কাভার করতে।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কাছে ক্রিকেট কি অস্ত্র?
টি–টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে গত ৭ ফেব্রুয়ারি। ভারত ও শ্রীলঙ্কা বিশ্বকাপের যৌথ আয়োজক। এরই মধ্যে মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ তো বিশ্বকাপ থেকে নামই প্রত্যাহার করে নিয়েছে। নিরাপত্তা–ইস্যুতে ভারতের মাটিতে নিজেদের ম্যাচগুলো খেলতে চায়নি বাংলাদেশ।

বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
প্রায় দশ দিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাদের নির্ধারিত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে পাকিস্তান সরকার।

কতটা অবিচারের শিকার বাংলাদেশ
১৯৯৪ সালের হতাশা পেরিয়ে বিশ্বকাপ হয়ে উঠেছিল বাংলাদেশের অভ্যাস। কিন্তু ২০২৬ সালে প্রথমবার, নিজের সিদ্ধান্তেই সেই মঞ্চে নেই বাংলাদেশ। নিরাপত্তা, রাজনীতি আর আইসিসির ভূমিকা- সব মিলিয়ে এক অস্বস্তিকর বাস্তবতা।

বাংলাদেশবিহীন ‘মন খারাপের’ এক বিশ্বকাপ!
১৯৯৪ সালের ফেব্রুয়ারির এক সন্ধ্যা! কিছুক্ষণ আগে আইসিসি ট্রফির অতি গুরুত্বপূর্ণ এক ম্যাচে কেনিয়ার কাছে হেরে গেছে বাংলাদেশ। কেনিয়ার ২৯৫ রানের পাহাড় টপকানোর অভিযানে বাংলাদেশ থেমেছে মাত্র ১৩ রানের দূরত্বে। সেই হারে শেষ হয়ে গেছে বাংলাদেশের প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন। চুরানব্বইয়ের ফেব্রুয়ারি মাস



