Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০: ১০
বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

প্রায় দশ দিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাদের নির্ধারিত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে পাকিস্তান সরকার।

Advertisement
Advertisement
Advertisement

আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর মধ্যে এক আলোচনার পর গতকাল সোমবার রাতে এই ঘোষণা আসে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে বাংলাদেশকে সমর্থন করে সেই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল তারা। তবে পাকিস্তান তাদের সিদ্ধান্ত বদলানোর কারণে আগামী ১৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের অন্যতম প্রতীক্ষিত এবং বাণিজ্যিক কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত ভারত-পাকিস্তান মহারণ কলম্বোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পাকিস্তান সরকারের বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি আইসিসি সদস্য দেশ পিসিবিকে তাদের ম্যাচ বয়কট না করার জন্য অনুরোধ করেছিল। এই দেশগুলো ম্যাচ বয়কটের ফলে অন্যান্য দেশের আর্থিক ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই বিষয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কুমারা দিসানায়েকের সঙ্গেও কথা বলেছেন।

পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়েছে, “অর্জিত ফলাফল এবং বন্ধুপ্রতিম দেশগুলোর ‘অনুরোধের প্রেক্ষিতে’ ভারতকে মোকাবিলার জন্য পাকিস্তান দলকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে।”

বাংলাদেশবিহীন ‘মন খারাপের’ এক বিশ্বকাপ!world cup

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে আলোচনা সফল হয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে সদস্য দেশগুলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতায় অংশগ্রহণসংক্রান্ত প্রতিশ্রুতি সম্মান করতে সম্মত হয়েছে।

এর আগে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পরশু পিসিবি কার্যালয়ে আইসিসির সঙ্গে পিসিবির দর–কষাকষির সেই বৈঠকের পর কাল পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে।

সেখানে পিসিবি চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশসহ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও আরও বেশ কয়েকটি দেশ বিশ্ব ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তানকে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করেছে।

বিশ্বকাপে না খেলায় বাংলাদেশকে কোনো শাস্তি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২০৩১ বিশ্বকাপের আগে দেশটিকে একটি বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক করার প্রস্তাব দিয়েছে আইসিসি। এসব বিষয় সরকারপ্রধানকে জানিয়েছেন নাকভি।

গত সোমবার সন্ধ্যায় ঢাকায় এক বিবৃতিতে বিসিবি প্রধান আমিনুল ইসলাম তার দেশের প্রতি সমর্থন দেওয়ায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেওয়ার জন্য পাকিস্তানের প্রতি অনুরোধ জানান।

বিষয়: পাকিস্তানখেলাটি টোয়েন্টি বিশ্বকাপআইসিসিক্রিকেটপিসিবিভারত
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক