Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হঠাৎ কেন সাকিবকে ফেরাতে তৎপর বিসিবি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১: ১১
হঠাৎ কেন সাকিবকে ফেরাতে তৎপর বিসিবি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ার দিন বাংলাদেশ ক্রিকেট দলে সাকিব আল হাসানকে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে। শনিবার গভীর রাতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ ও দেশের বাইরে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য সাকিবকে বিবেচনা করা হবে। একই সঙ্গে জানানো হয়েছে, জাতীয় দলে প্রত্যাবর্তনের ব্যাপারে সাকিবের সম্মতি আছে।

Advertisement
Advertisement
Advertisement

বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, “যদি সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাকসেসেবেলেটি; সঙ্গে যে ভেন্যুতে খেলা হবে, ওখানে যদি উপস্থিত থাকার মতো সক্ষমতা থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তী সময়ে দলে নির্বাচনের জন্য বিবেচনা করবে।’’

সাকিবের আগ্রহের ব্যাপারে বলা হয়, ‘‘তার সঙ্গে আলাপ–আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম হোম ও অ্যাওয়ে দুই ধরনের সিরিজ খেলার জন্যই অ্যাভেইলেবল আছেন কিনা! তিনি বলেছেন, ‘আছেন।’”

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। জুলাই আন্দোলনের সময় তিনি যুক্তরাষ্ট্র ও কানাডায় ছিলেন। আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর দেশে ফিরতে পারেননি। যদিও আগস্টেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের দলে ছিলেন তিনি। খেলেছেন দুটি টেস্টই। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্টও খেলেন। কানপুরের সেই টেস্টই ছিল দেশের হয়ে সাকিবের সর্বশেষ টেস্ট।

Advertisement
Advertisement
Advertisement

অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব। তাকে নিয়ে বাংলাদেশ দলও ঘোষণা করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ–সম্পৃক্ততার কারণে সাকিবকে না খেলানোর পক্ষে দেশে প্রতিবাদ ও বিক্ষোভের কারণে তিনি আর ফেরেননি।

এক বছরেরও বেশি সময় পর তাকে ফেরানোর সিদ্ধান্ত রাজনৈতিক বাধার সৃষ্টি করবে কিনা, এমন ব্যাপারে বিসিবির বক্তব্য, ‘ওটা সরকারের সিদ্ধান্ত। রাজনৈতিক দিকটা সরকার দেখবে। সরকার যদি মনে করে তিনি অপরাধী, তার বিচার তারা করবে। ওটা বিসিবির দেখার বিষয় নয়।’

এখন সরকার যদি না চায়, তাহলে বিসিবির সিদ্ধান্তে কি সাকিব খেলতে পারবেন? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের মতোই যদি তাকে দলে নিয়েও না খেলানো যায়? এ ব্যাপারে অবশ্য বিসিবি পরিস্কার করে কিছু বলেনি।

২০২৪ সালের আগস্টের পর সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে আছে হত্যা মামলাও। এই মামলাগুলোর কারণেই সাকিবের দেশে ফেরা সম্ভব হয়নি। এখন সাকিব দেশে ফিরলে তাকে যে গ্রেপ্তার করা হবে না, এমন কোনো নিশ্চয়তা সাকিব বা বিসিবি পেয়েছে কি না, সে ব্যাপারেও সংবাদ সম্মেলন থেকে পরিস্কার করে কিছু বলা হয়নি। এ ব্যাপারে আমজাদ হোসেনের কথা, ‘‘আমরা সাকিবকে চাই, এটাই মূল কথা। সাকিবের ইস্যুগুলো ব্যক্তিগত, সেটা সরকার দেখবে।’’

বিষয়: বিসিবিখেলাআইসিসিক্রিকেটসাকিব আল হাসান
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান