Advertisement Banner

ইরান চুক্তি প্রত্যাখ্যান করলে আবারও হামলার হুমকি হেগসেথের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরান চুক্তি প্রত্যাখ্যান করলে আবারও হামলার হুমকি হেগসেথের
আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স

ইরান যদি প্রস্তাবিত শান্তি চুক্তি প্রত্যাখ্যান করে, তবে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। খবর আল-জাজিরার।

হেগসেথ বলেন, “ইরান কোনো চুক্তিতে না পৌঁছালে মার্কিন সেনাবাহিনী পুনরায় সামরিক অভিযান শুরু করার জন্য প্রস্তুত রয়েছে।”

হেগসেথ দাবি করেন ইরান তাদের কোন কোন সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে, তার তথ্য পেন্টাগনের কাছে রয়েছে। বিষয়টি নিয়ে হেগসেথ বলেন, “আমরা তোমাদের ওপর নজর রাখছি। প্রতিটি পদক্ষেপ আমাদের নজরে আছে।”

বর্তমানে ইরানের কোনো কার্যকর নৌবাহিনী অবশিষ্ট নেই। ফলে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির ওপর মার্কিন নৌবাহিনী নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে হেগসেথ।

হেগসেথ আরও জানান, যুদ্ধবিরতি চলাকালীন ইরানকে কোনো প্রকার অস্ত্র বা সামরিক সহায়তা প্রদান করবে না বলে জানিয়েছে চীন।

সম্পর্কিত