Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দল ঘোষণা, পাকিস্তান তাহলে বিশ্বকাপ বয়কট করছে না?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৭: ০২
দল ঘোষণা, পাকিস্তান তাহলে বিশ্বকাপ বয়কট করছে না?

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহও বাকি নেই। তবে নাটকীয়তা চলছে এখনও। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসিসি। বাংলাদেশের সঙ্গে ‘অন্যায়’ হয়েছে দাবি করে বিশ্বকাপ বয়কট করতে পারে বলে আভাস দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।

Advertisement
Advertisement
Advertisement

বিষয়টি নিয়ে যখন ক্রিকেটবিশ্বে তুমুল আলোচনা, তখনই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছিলেন, বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে। তবে পাকিস্তান খেলবে কিনা–এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এর মধ্যেই অভিজ্ঞ পেসার হারিস রউফকে ছাড়াই আগামী মাসে ভারত ও শ্রীলংকার মাটিতে যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অস্ট্রেলিয়ায় চলমান ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে রয়েছেন রউফ। কিন্তু শ্রীলঙ্কার কন্ডিশন বিবেচনায় রউফকে বিশ্বকাপ দলে ফিট মনে করেন না পাকিস্তানের নির্বাচক আকিব জাভেদ।

Advertisement
Advertisement
Advertisement
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও কি বিশ্বকাপ বয়কট করবে?Pakistan Cricket Board

ইনজুরির কারণে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা থাকলেও পেসার শাহিন শাহ আফ্রিদিকে ফিট ঘোষণা করেছে পাকিস্তানের মেডিকেল টিম। তাই বিশ্বকাপ দলে রাখা হয়েছে আফ্রিদিকে। পেস আক্রমণে আফ্রিদির সঙ্গী নাসিম শাহ, ফাহিম আশরাফ এবং সালমান মির্জা।

অভিজ্ঞ শাদাব খানের সাথে স্পিন বিভাগ সামলাবেন মোহাম্মাদ নাওয়াজ, আবরার আহমেদ ও উসমান তারিক।

বিশ্বকাপ দলে রাখা হয়েছে সাবেক অধিনায়ক বাবর আজমকে। অফ-ফর্মের কারণে গত এশিয়া কাপের দলে ছিলেন না তিনি।

বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ শ্রীলংকায় খেলবে পাকিস্তান। ‘এ’ গ্রুপে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গী তারা। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান।

পাকিস্তান দল: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফা, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান, উসমান তারিক।

বিষয়: পাকিস্তানটি–টোয়েন্টিবাংলাদেশখেলাটি টোয়েন্টি বিশ্বকাপআইসিসিভারতবিশ্বকাপ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।