Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

হলিডে ডিপ্রেশন দূর করবেন যেভাবে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১১: ০৬
হলিডে ডিপ্রেশন দূর করবেন যেভাবে

বছর শেষে অনেকগুলো উৎসব মিলে বেশ ছুটি পাওয়া যায়। এই সময়টাকে অনেকেই ‘বছরের সবচেয়ে সেরা সময়’ বলে থাকেন। সবার জন্য কিন্তু এই সময়টা আনন্দের হয় না। অনেকেরই এ সময় আনন্দের বদলে বেড়ে যায় চাপ, দুঃখ বা একাকীত্বের অনুভূতি।

Advertisement
Advertisement
Advertisement

বিশেষজ্ঞরা এই বিষয়টাকে বলেন হলিডে ব্লুজ বা ছুটির বিষণ্নতা (হলিডে ডিপ্রেশন)।

আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিকের মনোবিজ্ঞানী ড. ডন পটার বলেছেন, বছরের শেষে বড়দিন, নববর্ষসহ নানা উৎসবকে ঘিরে জমায়েত, পারিবারিক আড্ডা ও সামাজিক অনুষ্ঠানের প্রত্যাশাই অনেক সময় এই হলিডে ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়।

হলিডে ডিপ্রেশন আসলে কী?

Advertisement
Advertisement
Advertisement

এটি সাধারণত পরিস্থিতিভিত্তিক বিষণ্নতা, যা বছরের শেষের দিকে উৎসব শুরু হলে দেখা দেয়। এটি হঠাৎ করে আসতে পারে এবং এক অনুষ্ঠান শেষ হয়ে আরেকটি শুরু হওয়া পর্যন্ত ওঠানামা করতে পারে। এই বিষণ্নতা মানসিক স্বাস্থ্য, সম্পর্ক এবং দৈনন্দিন কাজ সামলানোর সক্ষমতাতেও প্রভাব ফেলে।

ড. ডন বলেন, “হলিডে ডিপ্রেশনে ভুগলে মনে হয় যেন সবাই ভালো সময় কাটাচ্ছে, শুধু আপনি পারছেন না। এমন মনে হয় যেন বাইরে দাঁড়িয়ে অন্য্যের আনন্দ দেখা ছাড়া আর কিছুই করার নেই।”

দিনে মাত্র ৬ ঘণ্টা ঘুম শরীরে কী প্রভাব ফেলে?sleep

কেন এমন হয়?

বিশেষজ্ঞ বলছেন, এ অনুভূতির পেছনে থাকতে পারে নানা কারণ—

  • উৎসবগুলো পরিবারকেন্দ্রিক হওয়ায় সম্পর্কের শূন্যতা হতাশা বাড়ায়। যদি কেউ পরিবার থেকে দূরে থাকে, পরিবারে তেমন লোকজন না থাকে কিংবা সম্প্রতি প্রিয়জনকে হারিয়ে থাকেন তারা এ সময় ডিপ্রেশনে যেতে পারেন।
  • পরিবারের ঝামেলার কারণে অনেক সময় উৎসবের পরিবেশে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এটাও অনেকের মনে বিষণ্নতা তৈরি করতে পারে।
  • উৎসবের সময় উপহার কেনার একটা হিড়িক পড়ে যায়। এখন কারো কাছে যদি উপহার কেনার মতো পর্যাপ্ত অর্থ না থাকে, এটি তাকে বিষণ্ণ করে তুলতে পারে।
  • অতীতের কোনো ছুটিতে যদি কারো কোনো ট্রমা থাকে, সেটিও তাড়া করে বেড়াতে পারে।
  • আবার অতিরিক্ত ব্যস্ততার কারণে, বিশেষ করে বড় পরিবার হলে অনুষ্ঠান সামলানোই চ্যালেঞ্জ হয়ে ওঠে এক সময়।
  • একটানা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েও অনেকে চাপে পড়ে যান।
  • অনেক সময় শীতের আবহাওয়াও মন মেজাজের ওপর প্রভাব ফেলতে পারে।
  • তাছাড়া, নিখুঁতভাবে অনুষ্ঠান আয়োজনের চাপও অনেককে উদ্বিগ্ন করে তুলকে পারে।
মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় কেন?Sleep

এই বিষণ্ন কীভাবে দূর করা যায়

এই হলিডে ডিপ্রেশন দূর করার জন্য ড. ডন কিছু পরামর্শ দিয়েছেন। প্রথমত, যেটা অনুভব করছেন, সেটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে। আপনার যদি একা লাগে, চিন্তা করতে হবে যে আপনি একা নন, আরও অনেকে এমন অনুভব করছে। তাছাড়া মাথায় যদি নেতিবাচক কোনো চিন্তা আসে, সেটিকে সরিয়ে অন্য কোনোকিছুতে মনোযোগ দিতে হবে।

দ্বিতীয়ত, একটা বাউন্ডারি তৈরি করতে হবে। সব অনুষ্ঠানেই যেতে হবে এমন কোনো কথা নেই। না বলতে শিখতে হবে, প্রয়োজনে বের হয়ে আসতে হবে।

তৃতীয়ত, পরিবার, বন্ধু-বান্ধব ও ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে। সরাসরি না হোক, মোবাইলে কল, ভিডিও কল বা ম্যাসেজ দিয়েও যোগাযোগ করা যেতে পারে। একা অনুভব করলে পরিবারের কারো সঙ্গে কথা বলার পরামর্শ দেন ড. ডন।

প্রতীকী ছবি/ফ্রিপিক
প্রতীকী ছবি/ফ্রিপিক

চতুর্থত, কঠিন সময়ের জন্য আগেভাগেই প্রস্তুতি নিতে হবে। বড় পরিসরে আয়োজিত কোনো অনুষ্ঠানে গেলে সঙ্গে এমন কাউকে রাখুন, যার সঙ্গে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

এ ছাড়া, কোনো প্রিয়জনকে হারানো থেকে যদি হতাশা বা বিষণ্নতা এসে থাকে তাহলে ছুটির দিনগুলোতে তাদের বিশেষভাবে মনে করার পরামর্শ দিয়েছেন ড. ডন পটার। এজন্য স্মৃতিচারণ করা যেতে পারে, তাদের প্রিয় খাবার রান্না করা বা অন্যকোনোভাবে তাদের মনে করা যায়।

হলিডে ডিপ্রেশন কাটাতে অন্যদের সহায়তা করার পরামর্শ দিয়েছেন ড.ডন। তিনি জানান, কিছু স্বেচ্ছাসেবামূলক কাজ করলে মন ভালো থাকে, একাকীত্ব দূর হয়।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যম কম ব্যবহার করা যেতে পারে। কারণ এখানে যা দেখানো হয়, তা কেবল আকর্ষণীয় অংশ।

হলিডে ডিপ্রেশন কাটাতে নিজের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন এই মনোবিজ্ঞানী। পর্যাপ্ত ঘুম, কিছু সময় বাইরে হাঁটা, শরীরচর্চা এবং প্রিয় কাজে নিজেকে যুক্ত করা মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

এরপর প্রয়োজনে পেশাদার সহায়তা নিতেও পরামর্শ দেওয়া হয়েছে। থেরাপিস্টের সঙ্গে কথা বলা অনেককে এই সময় পার হতে সাহায্য করে।

উৎসবের সময়টাতে আলো ঝলমল পরিবেশের মধ্যে নিজের জীবনের শূন্যতা বা চাপে অনেক সময় মন আরও ভারী লাগে। কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ, নিজেকে খুব ভালো কিছু উপহার দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। কারণ এই সময়টা তো স্থায়ী নয়। কয়েকদিন বাদেই শুরু হয়ে যাবে নতুন বছর, জীবনে আসবে নতুন ব্যস্ততা। তখন হলিডে ডিপ্রেশন নিয়ে চিন্তা করার ফুরসতও পাওয়া যাবে না।

বিষয়: আমেরিকাউৎসবডিপ্রেশনবিষণ্নতামনোবিজ্ঞানীছুটি
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।