Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

যে ৫ অভ্যাসে কমতে পারে পিঠের ব্যথা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৪: ৩৯
যে ৫ অভ্যাসে কমতে পারে পিঠের ব্যথা

বর্তমানে নারী-পুরুষ উভয়েরই একটি সাধারণ সমস্যা হলো পিঠে ব্যথা। দীর্ঘদিন ধরে অনেকেই এই ব্যথায় ভুগে থাকেন। তবে এর কারণ সবসময় বড় কোনো আঘাত নাও হতে পারে বরং অজান্তেই করা ছোট ছোট দৈনন্দিন অভ্যাসগুলোই এর পেছনে কাজ করে।

Advertisement
Advertisement
Advertisement

স্ক্রিনের অবস্থান কেমন, বা কতক্ষণ একটানা বসে থাকা হচ্ছে–এসব বিষয়ই মেরুদণ্ড কীভাবে চাপ সামলায়, তা নির্ধারণ করে। সময়ের সঙ্গে সঙ্গে এসব চাপই পিঠের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, এটি কোনো একক বড় দুর্ঘটনা নয়।

ভারতীয় অ্যানেস্থেসিওলজিস্ট ও ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ কুনাল সুদ এমন পাঁচটি দৈনন্দিন অভ্যাসের কথা তুলে ধরেছেন, যা মেরুদণ্ডকে দীর্ঘমেয়াদি ক্ষতি থেকে রক্ষা করতে এবং আঘাতের ঝুঁকি কমাতে সহায়তা করে।

তার শেয়ার করা একটি ইনস্টাগ্রাম ভিডিওর বরাত দিয়ে এক প্রতিবেদনে তার পরামর্শ তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। কুনাল বলেন, “পিঠের স্বাস্থ্য আসলে বড় আঘাতের ওপর নির্ভর করে না। সময়ের সঙ্গে শরীরে কীভাবে চাপ বণ্টন হচ্ছে, এক্ষেত্রে সেটাই গুরুত্বপূর্ণ।”

Advertisement
Advertisement
Advertisement

স্ক্রিন চোখের সমতলে রাখুন

ডা. কুনাল বলেন, স্ক্রিন চোখের সমতলে রাখলে মাথা স্বাভাবিক ভঙ্গিতে থাকে, ফলে শরীরের ভারসাম্য ঠিক থাকে। এতে নিচের পিঠের ওপর চাপ কম পড়ে এবং কোমরের নিচের অংশে চাপ হ্রাস পায়।

তার মতে, “স্ক্রিন নিচে থাকলে মাথা সামনে ঝুঁকে যায় আর পিঠ বেঁকে যায়। এতে শরীরের ভারসাম্য নষ্ট হয় এবং কোমরের নিচের অংশে বেশি চাপ পড়ে। ধীরে ধীরে পেশির বদলে অন্য অংশে চাপ পড়ে, ফলে ব্যথা ও অস্বস্তি তৈরি হয়।”

কোমর নয়, নিতম্ব ও হাঁটু ব্যবহার করে ভার তুলুন

ডা. কুনাল বলেন, ভার তোলার সময় কোমর না ঝুঁকিয়ে হাঁটু ও নিতম্ব ব্যবহার করা উচিত। এতে শরীরের শক্তিশালী পেশিগুলো কাজ করে, ফলে নিচের পিঠে কম চাপ পড়ে এবং আঘাতের ঝুঁকি কমে।

পিঠের স্বাস্থ্য আসলে বড় আঘাতের ওপর নির্ভর করে না। প্রতীকী ছবি: ফ্রিপিক
পিঠের স্বাস্থ্য আসলে বড় আঘাতের ওপর নির্ভর করে না। প্রতীকী ছবি: ফ্রিপিক

মাঝেমধ্যে নড়াচড়া করুন

যারা দীর্ঘসময় ডেস্কে বসে কাজ করেন, তাদের ক্ষেত্রে একটানা বসে থাকা নিচের পিঠে স্থায়ী চাপ তৈরি করে, রক্তসঞ্চালন কমায় এবং ধীরে ধীরে পেশিতে ক্লান্তি আনে। এসব কারণ মিলেই অস্বস্তি ও আঘাতের ঝুঁকি বাড়াতে পারে। তাই নিয়মিত বিরতি নিয়ে কিছুক্ষণ হাঁটা বা নড়াচড়া করা জরুরি।

এই চিকিৎসকের মতে, “অনেকক্ষণ একটানা বসে থাকলে পিঠে চাপ বাড়ে, রক্ত চলাচল কমে যায় এবং পেশি ক্লান্ত হয়ে পড়ে। তাই মাঝে মাঝে উঠে হাঁটা বা স্ট্রেচিং করলে রক্ত চলাচল বাড়ে, শরীরের শক্তভাব কমে এবং পিঠের ওপর চাপ কমে।”

সাপোর্টিভ ম্যাট্রেস ব্যবহার করুনি

আপনি যে ম্যাট্রেসে ঘুমান, তা আপনার পিঠের স্বাস্থ্যে বড় প্রভাব ফেলে। চিকিৎসকের মতে, বসে যাওয়া (স্যাগিং) ম্যাট্রেসে ঘুমালে সারা রাত মেরুদণ্ড ঠিক অবস্থানে থাকে না, ফলে ডিস্ক ও লিগামেন্টে অপ্রয়োজনীয় চাপ পড়ে। অন্যদিকে, ভালো সাপোর্ট দেয় এমন ম্যাট্রেস মেরুদণ্ডকে স্বাভাবিক অবস্থায় রাখে এবং পিঠের ওপর চাপ কমায়।

ডা. কুনাল বলেন, “বসে যাওয়া ম্যাট্রেসে মেরুদণ্ডের স্বাভাবিক অবস্থান নষ্ট হয়, ফলে সারা রাত ডিস্ক ও লিগামেন্টে স্থায়ী চাপ পড়ে। ঘুমের সময় পেশি কম সক্রিয় থাকে, তাই মেরুদণ্ডের সঠিক অবস্থান বজায় রাখতে উপযুক্ত সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ, যা সকালে শক্তভাব বা ব্যথা প্রতিরোধ করে।”

মূল পেশি শক্তিশালী করুন

ডা. কুনালের মতে, শরীরের ভেতরের মূল পেশি (কোর পেশি) শক্তিশালী থাকলে মেরুদণ্ড ঠিকভাবে স্থির থাকে এবং হাড়ের অংশগুলোর মধ্যে অপ্রয়োজনীয় ছোট নড়াচড়া কম হয়। এতে পিঠ নিরাপদ থাকে।

এই চিকিৎসক বলেন, কোর পেশি মেরুদণ্ডকে সাপোর্ট দেয় এবং তাকে স্থির রাখে। এই সাপোর্ট না থাকলে ছোট ছোট চাপ একসঙ্গে জমে সমস্যা তৈরি করে। ফলে ডিস্ক ও লিগামেন্টে অতিরিক্ত চাপ পড়ে, যা ব্যথা বা আঘাতের ঝুঁকি বাড়ায়। তাই কোর শক্তিশালী করলে পিঠ বেশি স্থিতিশীল থাকে এবং দীর্ঘদিনের কোমর ব্যথা কমে।

বিষয়: সুস্থ জীবনডাক্তারের পরামর্শঅভ্যাসনারীজীবনধারাস্বাস্থ্যবিধিপুরুষ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।