Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

ভুলবশত চুইংগাম গিলে ফেললে কতক্ষণ পেটে থাকে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৪: ৩৩
ভুলবশত চুইংগাম গিলে ফেললে কতক্ষণ পেটে থাকে?

অনেকেই স্ট্রেস কমাতে, মুখ ফ্রেশ রাখতে বা অতিরিক্ত খাওয়া কমানোর জন্য চুইংগাম চিবিয়ে থাকেন। কারণ যাই হোক, এটি খুব সাধারণ একটি অভ্যাস। তবে অনেকেরই একটি ভয় থাকে—ভুলবশত গিলে ফেললে এটি পেটে দীর্ঘদিন আটকে থাকে, এমন ধারণা থেকে অযথা দুশ্চিন্তা তৈরি হয়। তবে এ ধারণা ঠিক নয়।

Advertisement
Advertisement
Advertisement

ভারতের পুনের অ্যাপোলো স্পেকট্রা হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বিশাল শেঠ হিন্দুস্তান টাইমসকে বলেন, “শৈশব থেকেই আমাদের অনেককে শেখানো হয় যে চুইংগাম গিলে ফেললে তা বছরের পর বছর পেটে থেকে যায়। এই ধারণা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, যা অযথা ভয় ও উদ্বেগ তৈরি করে।”

ডা. বিশাল স্পষ্ট করে বলেন, “এই ধারণা একটি মিথ। চুইংগাম সাধারণ খাবারের মতো সহজে হজম না হলেও এটি কখনোই শরীরে বছরের পর বছর থেকে যায় না।”

চুইংগাম অন্ত্র বা পাকস্থলীতে আটকে যায় না। ছবি: ফ্রিপিক
চুইংগাম অন্ত্র বা পাকস্থলীতে আটকে যায় না। ছবি: ফ্রিপিক

গিলে ফেলা চুইংগাম কতদিন পেটে থাকে?

Advertisement
Advertisement
Advertisement

ডা. বিশাল জানান, আমাদের পরিপাকতন্ত্র এমনভাবে তৈরি যে আমরা যা খাই, তা ধীরে ধীরে শরীরের ভেতর দিয়ে এগিয়ে যায়। তাই চুইংগাম গিলে ফেললে তা বছরের পর বছর পেটে থাকে–এমন ধারণার কোনো ভিত্তি নেই।

পুরুষরা কেন নারীদের থেকে দ্রুত ও বেশি ঘুমায়?Sleep

চুইংগাম শরীরে কীভাবে প্রক্রিয়াজাত হয়–এই প্রশ্নের জবাবে ডা. বিশাল বলেন, “চুইংগামের সিন্থেটিক বেস থাকায় এটি পুরোপুরি ভাঙে না, তবে এটি অন্যান্য খাবারের মতোই পরিপাকতন্ত্র দিয়ে এগিয়ে যায়। পেট থেকে এটি অন্ত্রে যায়, তারপর বর্জ্যের সঙ্গে মিশে মলের মাধ্যমে ৪-৫ দিনের মধ্যেই শরীর থেকে বের হয়ে যায়। শরীর কখনোই এটিকে বছরের পর বছর জমিয়ে রাখে না।”

এটি কি শরীরের কোনো অঙ্গে আটকে যায়?

ডা. বিশাল জানান, এটিও একটি সাধারণ ভয়। চুইংগাম অন্ত্র বা পাকস্থলীতে আটকে যায় না। অনেকেই মনে করেন, তাদের পেটের সমস্যার কারণ হয়তো গিলে ফেলা চুইংগাম।

এ বিষয়ে এই বিশেষজ্ঞ বলেন, “চুইংগাম গিলে ফেললে পেটব্যথা, ভারী লাগা, হজমের সমস্যা, বমি, বমিভাব বা কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়ে না এবং এটি সামগ্রিক স্বাস্থ্যের ওপরও কোনো নেতিবাচক প্রভাব ফেলে না।”

বিষয়: ডাক্তারের পরামর্শখাদ্যজীবনধারাস্বাস্থ্যখাদ্যাভ্যাস
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।